ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে খেলবেন না কামিন্স, অস্ট্রেলিয়ার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বাকি আছে আর সিরিজের দুই ম্যাচ। এই দুই ম্যাচ বাকি থাকতে দল থেকে দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দেশে ফিরে যাওয়ার সময় সঠিক কোনো কারণ না জানা গেলেও এখন জানা গেল তার দেশে ফেরার কারণ। মা অসুস্থ থাকার কারণেই দেশে ফিরে গেছেন বর্তমান অজি কামিন্স। আসন্ন ইন্দোর টেস্টে খেলতে পারবেন না তিনি। তার বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
রোহিত শর্মা ও বিরাট কোহলিদেন বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ। ইন্দোরে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের আগেই ভারতে ফেরার কথা ছিল কামিন্সের। যদিও মায়ের অসুস্থতার কথা এবার নিজেই মিডিয়াকে জানালেন তিনি।
কামিন্স বলেন, 'আমার মা অসুস্থ থাকায় ভারত থেকে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। মনে হচ্ছে এই মুহূর্তে পরিবারের পাশে আমার থাকা উচিত। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সতীর্থদের থেকে আমি যে পরিমাণ সমর্থন পেয়েছি তার জন্যে আমি কৃতজ্ঞ। বিষয়টি আমলে নেয়ার জন্য ধন্যবাদ।'
২০২১ সালে কামিন্স টেস্ট অধিনায়ক হওয়ার পর দুইবার ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্মিথ। কামিন্সের পূর্ণমেয়াদ থাকা অবস্থায় এ নিয়ে তৃতীয়বারের মতো নেতৃত্ব দেবেন স্মিথ।
দিল্লিতে অনুষ্ঠিত সর্বশেষ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে একমাত্র পেসার ছিলেন কামিন্স। যদিও দ্বিতীয় ইনিংসে বলই হাতে নেননি তিনি। ইন্দোরে কামিন্স না থাকায় একাদশে থাকতে পারেন ইনজুরি কাটিয়ে ওঠা মিচেল স্টার্ক।
এ ছাড়া অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছেন আরও দুই বিশেষজ্ঞ পেসার স্কট বোল্যান্ড ও ল্যান্স মরিস। ভাঙা আঙুলের কারণে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তিনিও সুস্থ হয়েছেন। কামিন্সের বদলি হিসেবে চাইলে তাকেও খেলাতে পারে অস্ট্রেলিয়া।
বোর্ডার-গাভাস্কার সিরিজের পরবর্তী টেস্টের আগে অজি স্কোয়াডে যুক্ত হবেন আরেক স্পিনার মিচেল সোয়েপসন। পিতৃত্বকালীন ছুটি শেষ করে দলে ফিরবেন তিনি। ইনজুরি থাকায় ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরেছেন পেসার জস হ্যাজেলউড এবং ওপেনার ডেভিড ওয়ার্নারও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা