ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

৭ বছর পর ঢাকায় পৌঁছেছে ইংলিশ বাহিনি

২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১০:২০:১২

৭ বছর পর ঢাকায় পৌঁছেছে ইংলিশ বাহিনি

এবারের সফরে সাকিব তামিমদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-২০ খেলবে সফরকারীরা। আগামী ১ ও ৩ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম দুইটি ওয়ানডে। এ ছাড়া ৬ মার্চ চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

অন্যদিকে চট্টগ্রামে একই ভেন্যুতে ৯ মার্চ অনুষ্ঠিত হবে ইংলিশদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি। এরপর ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও দুই দলই এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে মাঠে গড়াবে। আর টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ বেলা ৩টা থেকে শুরু হবে। ইতোমধ্যে উভয় দলই দল ঘোষণা করেছে। তবে টাইগাররা এখনও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দেয়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ