ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারকা ক্রিকেটার বাদ দিয়ে সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের শক্তি শালি দল ঘোষণা
আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এর আগে বিশ্বকাপের মঞ্চে বেশ কয়েকবার অজি দল ভারতীয় দলকে পরাজিত করে বিশ্বকাপ জয়ের লক্ষে জল ঢেলে দিয়েছিল।
দক্ষিন আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ এ। জেনে নেওয়া যাক কোন প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামবেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ও টিম ম্যানেজমেন্ট।
বড় ম্যাচের আগে ফর্মে ফিরেছেন ওপেনার ব্যাটসম্যান স্মৃতি মন্ধনা, আয়ারল্যান্ডের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলা ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা অজিদের ত্রাস হয়ে উঠতে পারেন। টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস শুরু করতে দেখা যাবে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলেন স্মৃতি। তিন নম্বরে ব্যাট করবেন জেমিমা রদ্রিগেস। জেমিমা রদ্রিগেসও ভালো ছন্দে আছেন, পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ উইনিং নক খেলে পাকিস্তানকে প্রথম ম্যাচেই চাপের মুখে ফেলে দিয়েছিলেন। দলের মিডিল অর্ডার বরাবর সামলে এসেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সাথে পাবেন ইনফর্ম রিচা ঘোষ, হারলীন দেয়ল এবং দীপ্তি শর্মাকে , যারা দ্রুত রান করতে সক্ষম।
ভারতীয় দলের মিডিল অর্ডার এই বিশ্বকাপে বেশ দুরন্ত ফর্ম দেখিয়েছে, আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের ফর্ম হবে গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠেছেন রিচা ঘোষ, তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে টিকতে পারছে না কোনো বলার, অন্যদিকে বোলিং আক্রমণের কথা বললে, হারলিন দেওলকে বোলিং শুরু করতে দেখা যায়। রেণুকা ঠাকুর, রাজেশ্বরী গায়কওয়াড়, পূজা ভাসরাকার এবং দেবিকা বৈদ্যের হাতে থাকবে ম্যাচের স্ক্রিপট। তবে ম্যাচ উইনার শিখা পান্ডে কে আগামীকাল দলে নাও দেখা যেতে পারে। মূলত দলের বোলাররা প্রতিটি ম্যাচে তাদের সেরা প্রদর্শন দেখিয়ে আসছেন, অজি দলের বিরুদ্ধে অলিম্পিক ফাইনালে পরাজয়ের বদলা নিতে ভারতীয় দল প্রস্তুত।
ভারতীয় দলের সম্ভাব্য একাদশ:
স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেস, হরমনপ্রীত কৌর (সি), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, হারলিন দেওল, পূজা ভাসরাকার, রাজেশ্বরী গায়কওয়াড়, দেবিকা বৈদ্য, রেণুকা ঠাকুর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা