ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের মঞ্চে শেষ হল ভারত-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল
শক্তি মাত্তার দিক থেকে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুই দলের দেখায় পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে ভারত। বিশ্বকাপের মত মঞ্চে আগের ১৩ বারের মুখোমুখি দেখায় পাকিস্তানের ৩ জয়ের বিপরীতে ভারতের মেয়েরা জিতেছিল ১০ ম্যাচে। অতীতের সেই পরিসংখ্যান আরেকটু বাড়িয়ে বিশ্বকাপ মিশনে শুভ সূচনাও করল হরমনপ্রীত কৌরের ভারতীয় নারী ক্রিকেট দল।
গতকাল ১২ ফেব্রুয়ারি রোববার দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডসে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের দেওয়া ১৫০ রানের লক্ষ্যমাত্রা এক ওভার ও ৭ উইকেট হাতে রেখেই জিতে নিয়েছে ভারতের মেয়েরা।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বিসমিল্লাহ মারুফ। তবে দ্বীপ্তি শর্মা-রাধা যাদবের বোলিং তোপে ৬৮ রানের মধ্যেই ৪ হারিয়ে ফেলেছিল পাকিস্তান।তবে পঞ্চম উইকেটে মারুফের ৬৮ ও আয়েশা নাসিম ৪৩ রানের অপরাজিত দুটি ইনিংসে ১৪৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
বোলিংয়ে ভারতীয় মেয়েদের হয়ে রাধা যাদব ২১ রানে দুই উইকেট শিকার করেন। এছাড়া ১ টি করে উইকেট পান দ্বীপ্তি শর্মা ও পূজা ভাস্কর।
রান তাড়া করতে নেমে ৩৮ রানে পাওয়ার প্লের শেষ ওভারে এসে প্রথম উইকেট হারায় ভারত। ধীর গতিতে চলা ইয়াশ্তিকা ভাটিয়া ২০ বলে ১৭ রান করেন। এরপর শেফালি ভার্মা ৩৩ ও হরমনপ্রীতের ১৬ রানের ইনিংস খেলে বিদায় হন। চতুর্থ উইকেট জুটিতে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতের জয় নিশ্চিত করেন জেমিমাহ রদ্রিগেজ (৫৩) ও রিচা ঘোষ (৩১)।
পাকিস্তানের হয়ে বোলিংয়ে নাসরা সান্ধু ১৫ রানে দুই উইকেট শিকার করেন। এছাড়া সাদিয়া ইকবাল ১ উইকেট পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়