ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
হাতে চোট পেয়ে মাঠ ছাড়া লিটনের সর্বশেষ অবস্থা প্রকাশ
মঙ্গলবার (৩১ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে খুলনার ছুঁড়ে দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই চোট পান লিটন। হাতে বলের আঘাত পেলে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর আর ব্যাট হাতে নামতে পারেননি।
তখন থেকেই ডানহাতি এই ওপেনার ছিলেন মেডিকেল টিমের তত্ত্বাবধানে। বাড়ছিল সমর্থকদের উৎকণ্ঠা। তবে লিটনের শারীরিক অবস্থার আপডেট জানাতে গিয়ে সুখবরই দিয়েছে তিনবারের শিরোপাজয়ীরা।
লিটনের হাতে কোনো ফাটল বা চিড় ধরা পড়েনি। মূলত ব্যথার কারণেই খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। হাত ও কবজির স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি। তাই পরের ম্যাচে যথারীতি তাকে পাওয়ার আশা করছে দলটি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এস এম জাহিদুল ইসলাম বলেন, 'গ্লাভসের অরক্ষিত অংশে লিটন বলের আঘাত পান এবং ব্যথার কারণে ব্যাটিং থেকে উঠে যান। সৌভাগ্যবশত তার ৫ম মেটাকার্পাল বা কবজির জায়গায় কোনো ফাটল কিংবা ভাঙা নেই। আমরা তাকে পর্যবেক্ষণ করছি এবং আশা করছি পরের ম্যাচেই মাঠে নামবে।'
তিন ম্যাচ হেরে বিপিএল শুরু করা কুমিল্লা এরপর টানা ৬টি ম্যাচ জিতেছে। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটি নিশ্চিত করেছে শেষ চার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা