ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ সফরে নতুন বিপদে ইংল্যান্ড
জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, একরকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। মূলত সেই সময় নিউজিল্যান্ড সফর থাকার কারণে অনেক ক্রিকেটারকে পাচ্ছে না ইংল্যান্ড।
নিউজিলান্ড সফরে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে ২৪ ফেব্রুয়ারি। আর তাই হ্যারি ব্রুক, বেন ডাকেট, অলি স্টোন, উইল জ্যাকসদের মতো টেস্ট স্কোয়াডের সম্ভাব্য যারা টি-টোয়েন্টিতে থাকতে পারতেন, তারা থাকছেন না বাংলাদেশ সফরে!
মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। মোটা অঙ্কের অর্থের জন্য এই লিগে খেলতে বাংলাদেশে আসবেন না অ্যালেক্স হেলস, এমন সংবাদ আগেই প্রকাশ করেছে দা টেলিগ্রাফ।
হেলসের সঙ্গে এই আসরে খেলতে যাবেন স্যাম বিলিংস, লিয়াম ডসন ও জেমস ভিন্স। ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএলে যেতে চাওয়া ক্রিকেটারদের বাঁধা দিতে পারবে না ইসিবিও।
কেননা উল্লেখিত ক্রিকেটারদের একজনও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই! এখানেই শেষ নয়। চোটের কারণে দুই তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনের বাংলাদেশ সফরে না থাকা নিশ্চিত আগে থেকেই। সব মিলিয়ে খর্বশক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে ইংল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা