ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ফেব্রুয়ারিতে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড, তবে রাজি নয় এই শর্তে
রোববার মিরপুরে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, ‘ইংল্যান্ড টিম তাদের নিজস্ব পরিকল্পনা থেকে এই সফরটাকে শুধু অফিসিয়াল ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছে। এখন সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। ’
গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে সিলেটে ম্যাচ আয়োজন নিয়ে। এ ব্যাপারে সিইও বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা থাকে, সফরকারী দলগুলোরও কিছু চাহিদা থাকে। সবকিছু বিবেচনা করেই আমরা ভেন্যু ঠিক করি। সে চিন্তা থেকে ইংল্যান্ড সিরিজে প্রস্তুতি ম্যাচের একটা সূচি ছিল। যেটা আমরা সিলেটের জন্য পরিকল্পনা করেছিলাম। ’
‘শেষ পর্যন্ত ইংল্যান্ড টিম তাদের এই সফরকে স্রেফ অফিসিয়াল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে বলে এবার করা সম্ভব হয়নি। এর বাইরে আমরা আয়ারল্যান্ড টিমকে হোস্ট করছি সিলেটে। একদম যে ব্যবহার করছি না তা নয়। আমরা আমাদের প্রত্যেকটা ভেন্যুকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব। ’
এক মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়। ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। সেবার সফরকারীদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে। সেবার ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি খেলা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা