ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
‘খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকা উচিত, ভারতের পাকিস্তানে খেলতে যাওয়া উচিত’
সবশেষ ২০১৩ সালে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। দুই দলের সবশেষ টেস্ট সিরিজ হয়েছে ২০০৭ সালে। ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। সবমিলিয়ে গেল ৯ বছরের মাঝে কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি পাকিস্তান ও ভারত।
যদিও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। ২০২৩ সালে ভারতের পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও যাবে না তারা। কিছুদিন আগে বিসিসিআইয়ের সচিব জয় শাহ নিশ্চিত করেছেন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতে না যাওয়ার হুমকি দিয়েছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।
এসব আলোচনার ফলে শঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন নিয়ে। জানা গেছে, ভারত যেতে না চাওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে এবারের এবারের এশিয়া কাপ। এদিকে পাকিস্তানের সাবেক পেসার ইরফান বোর্ডকে সিদ্ধান্ত নিতে বলেছেন। সেই সঙ্গে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে বলেছেন।
এ প্রসঙ্গে ইরফান বলেন, ‘আমি এটা আগেও বলেছি খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। পাকিস্তানের উচিত হবে ভারতে যাওয়া এবং ভারতের উচিত পাকিস্তানে গিয়ে খেলা। এর ফলে দুই দেশের মানুষের মাঝে ভালোবাসা বাড়বে। ক্রিকেটকে আসলে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। এমন বিবৃতি দেয়া উচিত না যে পাকিস্তান ভারতে খেলতে যাবে না। এটা বোর্ডকে সিদ্ধান্ত নিতে দাও।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা