ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ইফতিখারের সেঞ্চুরি ও সাকিবের ৮৯ রানের ব্যাটিংয়ে তাণ্ডবে বরিশালের বিশাল রানের সংগ্রহ
টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিলেন দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ এবং এনামুল হক বিজয়। তবে এই দুই ব্যাটারের কেউই ইনিংস বড় করতে পারেননি। পঞ্চম ওভারের প্রথম বলে বিজয়কে সাজঘরে ফিরিয়ে বরিশাল শিবিরে প্রথম আঘাত হানেন হারিফ রউফ। একই ওভারের চতুর্থ বলে ইব্রাহিম জাদরানকেও ফিরিয়েছেন এই পাকিস্তানি পেসার।
পঞ্চম ওভারে দুই উইকেট হারানোর পর, পরের ওভারেই আরও দুই উইকেট হারায় বরিশাল। ষষ্ঠ ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে ফিরেছেন যথাক্রমে মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাতে ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারায় সাকিব আল হাসানের দল।
এমন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান এবং ইফতিখার আহমেদ। এই দুই অভিজ্ঞ ব্যাটারের ১৯২ রানের জুটিতে আবারও ম্যাচে ফেরে বরিশাল। যেখানে শামিম পাটুয়ারীকে ১৩তম ওভারে চার ছক্কা হাঁকান ইফতিখার।
২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই পাকিস্তানি ব্যাটার। আর সেঞ্চুরি পূর্ণ করেছেন ৪৫ বলে। শেষ পর্যন্ত ৪ চার ও ৯ ছক্কায় ৪৫ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। আর সাকিব অপরাজিত ছিলেন ৪৩ বলে ৮৯ রান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা