ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রতিবাদ করতে না চাওয়া সালাউদ্দিনকেও শাস্তি দিলো বিসিবি

২০২৩ জানুয়ারি ১৬ ১২:২৪:৪৭

প্রতিবাদ করতে না চাওয়া সালাউদ্দিনকেও শাস্তি দিলো বিসিবি

তার আউট নিয়ে পরে সংবাদ সম্মেলনে এসে মন্তব্য করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ‘চিল্লাচিল্লি করলে সাসপেন্ড করবে’ এমন মন্তব্যের পর জরিমানা গুনতে হচ্ছে তাকে।

ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে সালাউদ্দিনকে। একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমে অনুপযুক্ত মন্তব্য করায় এই শাস্তি পেলেন তিনি।সালাউদ্দিনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার ডেভিড মিলন্স, মোরশেদ আলি খান এবং টিভি আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন। রোববার (১৫ জানুয়ারি) ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে সাজা মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বরিশাল ম্যাচের পর সালাউদ্দিন বলেছিলেন, ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, এমন না যে...। ’

‘খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। ’

‘আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। ঠিক আছে। যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করবো সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত পা বাঁধা আছে। যা হবার তাই হবে আর কি?’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ