ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলের আসল রহস্য ফাঁস করে দিলেন ওয়াহাব রিয়াজ
অনেকের দাবি, আগের সেই জৌলুশ নেই বিপিএলে। এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওয়াহাব রিয়াজের কাছে। জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় গত দুই বছর কোভিড-১৯ পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করেছে। আমার মনে হয় বিপিএলের প্রতিদ্বন্দ্বীতা দারুণ, কারণ এখানে ক্রিকেট সহজ নয়। ব্যাটার বা বোলার হিসেবে আসলে কন্ডিশনে জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। স্পিনাররা ভালো কাজ করছে, পেসার হিসেবে আপনাকে খুব নিখুঁত হতে হবে পারফর্ম করার জন্য। ’
‘বিপিএল কিছুই হারায়নি। এটা কেবল দুই বছর সব ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করে দিয়েছে। যত বেশি ক্রিকেট হবে, ততই অবস্থা ভালো হবে। ’
এবারের বিপিএলে বড় বিতর্কের নাম এডিআরএস। শনিবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলি অনিকের আউট নিয়ে সমালোচনা তৈরি হয়। এমন ডিআরএস কি আর কোথাও দেখেছেন? এমন প্রশ্নে ওয়াহাব বলছেন, এডিআরএস না থাকাই ভালো।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে এডিআরএস সমস্যা তৈরি করছে। আমাদের সঙ্গেও এক ম্যাচে এমন হয়েছিল। যদি আমার পছন্দের কথা বলেন, এডিআরএস না রেখে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে দেবো। এটা আসলে ব্যাটার ও বোলার দুজনের ক্ষেত্রেই সংশয় তৈরি করে। আম্পায়ারদেরই বিচার করতে ও সেরাটা বেছে নিতে দেওয়া দরকার। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ