ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আসল রহস্য ফাঁসঃ অবিশ্বাস্য কারনে বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া
পকেটে পুরে নিয়েছিলো সিরিজও। তিরুঅনন্তপুরমের তৃতীয় একদিনের ম্যাচ তাই হয়ে দাঁড়িয়েছে কেবলই নিয়মরক্ষার। তা সত্ত্বেও আজকের ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ‘মেন ইন ব্লু।’ চলতি বছরে দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে উপমহাদেশীয় প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করেই প্রস্তুতি শুরু করতে চাইবে ভারত।
আজকের ম্যাচের একাদশে আরও একবার পরীক্ষানিরীক্ষার পথে গিয়েছে ভারতীয় দল। টসের সময় সাক্ষাৎকারে ভারত অধিনায়ক রোহিত জানিয়েছেন আজ মাঠের বাইরে রয়েছে হার্দিক পান্ডিয়া। দলের সহ-অধিনায়ক’কে আচমকা বাদ দিলো কেনো ভারতীয় থিঙ্কট্যাঙ্ক? চোট-আঘাত না অন্য কিছু? মুহুর্তে শুরু হয়ে যায় জল্পনা।
তৃতীয় একদিনের ম্যাচে একাধিক বদল ভারতীয় একাদশে-
বিশ্বকাপের কথা মাথায় রেখে ২০ জন ক্রিকেটারের একটি ‘পুল’ তৈরি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজগুলিতে সেই ২০ জনকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিয়ে দেখতে চাইছে বোর্ড। সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে নেওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় একদিনের দলে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে আজ। দল থেকে বাদ পড়েছেন পেসার উমরান মালিক এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পরিবর্তে দলে এসেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং ব্যাটার সূর্যকুমার যাদব।
রাজকোটের মাঠে কয়েকদিন আগেই আন্তর্জাতিক টি-২০ তে নিজের তৃতীয় শতরানটি করেছিলেন সূর্যকুমার। তারপর থেকেই একদিনের দলে সূর্যকে দেখতে চেয়ে সওয়াল করছিলেন অনেক বিশেষজ্ঞ। আজ অবশেষে সুযোগ এলো তাঁর সামনে।
রোহিত শর্মার অনুপস্থতিতে টি-২০ ক্রিকেটে দেশের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ভারত হার্দিকের অধিনায়কত্বে সিরিজ জিতলেও ব্যাট-বলে নিজের সেরা ছন্দের আশেপাশেও দেখা যায় নি তাঁকে। অফ ফর্মের চিত্রনাট্য বদলায় নি একদিনের সিরিজেও। প্রথম একদিনের ম্যাচে মাত্র ১৪ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে কঠিন পরিস্থিতিতে ৩৬ রান করলেও বাইশ গজে বারবার বোঝা যাচ্ছিলো যে অস্বস্তিতে রয়েছেন হার্দিক।
বল হাতে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ১ উইকেট পেয়েছেন তিনি। এছাড়াও মাঠে বারবার মেজাজ হারাতেও দেখা যাচ্ছিলো তাঁকে। গত ম্যাচে ডাগ আউটে বসা ওয়াশিংটন সুন্দরের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করতে শোনা যায় তাঁকে। আজকের ম্যাচে তাই হার্দিককে একাদশের বাইরে দেখে অনেকে মনে করেছিলেন অফ ফর্ম বা মাঠে অখেলোয়াড়চিত আচরণের জন্য বাদ পড়েছেন তিনি।
কিন্তু জল্পনায় জল ঢালেন অধিনায়ক রোহিত শর্মাই। জানানা বাদ নয়, বরং বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক’কে। বিশ্রাম দেওয়া হয়েছে উমরান মালিককেও। সামনে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। সেখানে যাতে দলের দুই অস্ত্রকে তরতাজা অবস্থায় পাওয়া যায়, সেই কারণেই নিয়মরক্ষার ম্যাচে বাইরে রাখা হয়েছে দু’জনকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ