ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৩০-এ যেন থমকে গেছে সৌম্যের ক্যারিয়ার
আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দলে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন এই প্রতিভাবান ক্রিকেটার। জাতীয় দলের হয়ে কখনোই নিজের প্রতিভার সর্বোচ্চ প্রয়োগ করতে পারেননি তা বোধহয় সৌম্য নিজেও স্বীকার করবেন। দেখতে দেখতে সৌম্য এখন ত্রিশে পা দিয়েছেন। নামের পাশে সেই তরুণ ট্যাগটাও আর নেই। যেই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানরা থীতু হয়ে যায় এবং দলের অভিজ্ঞ ক্রিকেটারের ভূমিকা পালন করে সেই বয়সে নিজেকে হারিয়ে খুঁজছেন সৌম্য।
২০২২ সালের শুরুতে তো ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্তেরই সাক্ষী হতে হয়েছিল সৌম্যের। ঘরোয়া লীগেরও মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না এই তারকা ক্রিকেটার। পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে তেমন আহামরি কোনো পারফরম্যান্স না করেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যান সৌম্য। নিজের স্বভাবমতো বিশ্বকাপেও ব্যাট হাতে ঝলক দেখাতে ব্যর্থ হন এই ক্রিকেটার।
পরবর্তীতে আবারো লাইম লাইটের বাইরে চলে যেতে হয় সৌম্যের। বিপিএল আশায় নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পেয়েছিলেন এই ওপেনার। তবে যথারীতি এবারও ব্যর্থ সৌম্য। নিজের প্রথম ম্যাচে ১৩ বলে ১৬ এবং দ্বিতীয় ম্যাচ নয় বলে ছয়। সবমিলিয়ে সৌমের এই রানকে তার বর্তমান অবস্থার প্রতিকি ছবি হিসেবেও দেখা যেতে পারে।
তুলনামূলকভাবে দুর্বল সৌম্যের দল ঢাকা ডমিনেটরস, যখন দলে তেমন বড় কোনো দেশি কিংবা বিদেশি তারকা নেই তখন তাদের ভরসার নাম হতে পারতেন সৌম্য সরকার। তবে এখানেও দিনশেষে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন সৌম্য। সৌম্যের চোখ ধাঁধানো কভার ড্রাইভ, উদভাবনী সব শট এবং তার আইকনিক পুল শট দেশের ক্রিকেট রোমান্টিকদের জন্য ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটি স্মৃতিই বটে। সৌম্যের এইরকম অর্ধপতন নিশ্চিতভাবেই গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ভক্ত
সমর্থক সবাইকেই মর্মাহত করে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সৌম্যের ফিরে আসাটা বেশ দুষ্করই বটে। এই দুষ্কর কাজটি সৌম্য করুক এই প্রত্যাশাই থাকবে ক্রিকেট সমর্থকদের। তবে সমর্থকরা প্রত্যাশা রাখলেই তো হবে না মূল দায়িত্বটা তো থাকবে সৌম্যের উপরই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ