ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
'আউট কিনা, তা আম্পায়ার বলবেন'
লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার লড়াইয়ে কিছুটা মানরক্ষা হয়। তিনি শতরান করেন। কিন্তু ৯৮ রানের মাথায় মহম্মদ শামি নন-স্টাইকার প্রান্তে তাঁকে রান-আউট করেন। শামি আউটের আবেদন করলেও অধিনায়ক রোহিত শর্মা তা ফিরিয়ে নেন।
এ বিষয়ে ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'অবশ্যই, শামির রান-আউট (নিয়ে কথা বলব)। শানাকা যখন ৯৮ রানে খেলছিল, তখন নন-স্ট্রাইকার্স এন্ডে ওকে রান-আউট করে দিয়েছিল শামি। ও (শামি) আবেদনও করেছিল। সেই আবেদন ফিরিয়ে নিয়েছিল রোহিত। তাই অনেক লোকজনই তৎক্ষণাৎ সেই বিষয়টি নিয়ে টুইট করতে থাকেন। আমি একটা বিষয়ই বারবর বলে যাই যে ম্যাচের পরিস্থিতি যাই হোক কেন, এটা আউটের (নন-স্ট্রাইকার্স এন্ডে আউট) বৈধ উপায়।'
অশ্বিন আরও বলেন, ‘বোলার আবেদন করলে তারা আম্পায়াররা আউট দেবে এটাই শেষ কথা। একজন ফিল্ডার আবেদন করলেও, আম্পায়ারের দায়িত্ব যে একজন ক্রিকেটার আউট হলে তাঁকে আউট ঘোষণা করা।’ বোলারদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘অনেক ম্যাচে দেখা যায় কোনও কোনও ব্যাটার আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে ক্রিজ থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন। তখন কি ব্যাটিং টিমের অধিনায়ক এসে তাকে বলে আপনি এটা কি করছে? দলের কথা কি ভুলে গিয়েছ? যাও আবার ব্যাট কর। অনেক বছর ধরেই এই দ্বিচারিতা শুধু বোলারদের সঙ্গে হচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ