ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আম্পায়ারের সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললো বিসিবি
বিপিএলে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচে দ্বিতীয় ভাগের ঘটনা সেটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে কুমিল্লার রান তাড়ায় চতুর্দশ ওভারে ইফতিখার আহমেদের বলে জাকের আলিকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। জাকের নেন রিভিউ।
টিভি আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিল বিসিবিরিভিউয়ে দেখা যায়, বলের সামান্য একটু অংশ কেবল পড়েছে স্টাম্প লাইনে। আইসিসির নিয়ম অনুযায়ী, এটি ‘নট আউট।’ কিন্তু মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার।
আউট হয়ে বিশ্বাসই করতে পারছিলেন না ব্যাটসম্যান জাকের। মাঠে ছাড়েন তিনি চোখেমুখে বিস্ময় নিয়ে। ধারাভাষ্যকাররাও এটা বিশ্বাস করতে পারছিলেন না। ধারাভাষ্যকার শামীম আহমেদ চৌধুরি বলেন, “কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।”
সিদ্ধান্তের পরপরই মূলধারার সংবাদ মাধ্যমে যেমন প্রবল সমালোচনা হয়, তেমনি ট্রলের ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে।
ম্যাচ শেষে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই সিদ্ধান্ত নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব যে, সেটা করেও লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে।”
বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা পেসার কাজী অনিক জানান, "টিভি রিপ্লে দেখে সাকিব ভাই মিরাজকে বলছিলেন যে এটা আম্পায়ার্স কল, তাই আউটই।"
দুজনের প্রতিক্রিয়ায় ফুটে ওঠে, কোচ সালাউদ্দিন কিংবা বরিশাল অধিনায়ক সাকিব অথবা দুই দলের কেউই জানতেন না বিপিএলের আইনের এই ধারার কথা।
পরে রাত ১১টা ২০ মিনিটে বিসিবি থেকে মেইল করে জানানো হয়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী টিভি আম্পায়ারের সিদ্ধান্ত ঠিকই ছিল।
প্লেয়িং কন্ডিশনের কোনো কপি সংবাদমাধ্যমকে দেওয়া হয়নি এবার। সেই ‘প্লেয়িং কন্ডিশন’ জোগাড় করে দেখা যায়, পরিশিষ্ট ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ‘ইন লাইন’ বলে ধরে নেওয়া হবে।’
ক্রিকেট বিশ্বজুড়ে বিভিন্ন ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আকর্ষণীয় করার জন্য অনেক সময়ই অনেক আইনে একটু উদ্ভাবনী কিছু যোগ করা হয়। কিন্তু ক্রিকেটের একটি মৌলিক আইন এভাবে বদলে ফেলার নজির যথেষ্টই বিরল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ