ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বরিশালের কাছে নয়, আম্পায়ারের কাছে হারলো কুমিল্লা
সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজিই পেয়েছিল ফরচুন বরিশাল। অন্তত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে ব্যাটিং-লাইন তাঁতে লড়াই দেখাতে পারত। এদিন ওপেনিংয়ে লিটনের নতুন সঙ্গী ছিলেন রিজওয়ান।
দু’জন মিলে শুরুটা ভালোও করেছিলেন। তবে দলীয় ৪২ রানেই থামে এই জুটি। কামরুল রাব্বির বলে ১১ বলে ১৮ রান আউট হন রিজওয়ান। প্রথম দুই দিন লিটনের ব্যাট নিস্প্রভ থাকলেও এদিন জ্বলে উঠেছিল। তবে করিম জান্নাতের দুর্দান্ত থ্রোতে লিটনকে থামতে হয় ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলে।
কুমিল্লা দলপতি ইমরুলও কিছুটা আশা দেখাচ্ছিলেন। তবে দলীয় ৮২ রানে ডি সিলভার বলে আউট হয়ে সাজঘরে যেতে হয় তাঁকে। তিনি খেলেন ১৫ বলে ২৮ রানের ইনিংস। পারেননি ওয়ালটনও। ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানোর পর বল হাতে তাঁকে ফেরান সাকিব।
তবে তার পরের উইকেটটি বিতর্কিতই বলা যায়। ইফতেখার বলটি জাকেরের পায়ে লাগলে আবেদন করা হয়। রিভিউও নেওয়া হয়। তবে রিভিউতে দেখা যায় ইমপ্যাক্ট পিচের বাইরে ছিল। তারপরও আউটের সিদ্ধান্ত আসে থার্ড আম্পায়ার থেকে।
১০০ রানে পাঁচ উইকেট পড়ার ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় কুমিল্লা। খুশদিল ও মোসাদ্দেক মিলে দলকে জেতানোর চেষ্টা করে যান। তাঁদের প্রচেষ্টায় শেষ দুই ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ৩১ রান।
১৯তম ওভার থেকে মাত্র ৭ রান নিতে পারে কুমিল্লা। শেষ ওভারে ২৪ রানের প্রয়োজন হলে মাত্র ১১ রান নিতে সক্ষম হয় কুমিল্লা। ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন খুশদিল। বরিশালের হয়ে একটি করেই উইকেট পেয়েছেন সাকিব, চতুরাঙ্গা, কামরুল, ইফতেখার ও করিম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ