ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সামনে ওয়ানডে বিশ্বকাপঃ আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার খেলা নিয়ে নতুন প্রশ্ন

২০২৩ জানুয়ারি ১৪ ১৬:৫৪:৩৪

সামনে ওয়ানডে বিশ্বকাপঃ আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার খেলা নিয়ে নতুন প্রশ্ন

তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানে মেয়েদের ক্রিকেট কার্যক্রম পুরোপুরি থমকে গেছে। নারী ক্রিকেটের প্রতি দেশটির সরকারের এমন বিরূপ অবস্থানের কারণে ‘প্রতিবাদস্বরূপ’ ২০২১ সালের নভেম্বরে হোবার্টে আফগানদের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেনি অস্ট্রেলিয়া।

কিন্তু গত বছর ঘরের মাঠে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিকই আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল তারা। সুপার টুয়েলভের জমজমাট ম্যাচটি ৪ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।

তালেবান সরকার গত মাসে আফগানিস্তানে মেয়েদের উচ্চশিক্ষা বন্ধ করে দেয়। গত মার্চ থেকে মেয়েদের হাই স্কুলে যাওয়াও নিষিদ্ধ আছে। শুধু তাই নয়, নারীদের পার্ক ও জিমে যাওয়ার ওপরও বিধিনিষেধ দেওয়া হয়।

যার জেরে বৃহস্পতিবার আফগান ছেলেদের দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিলের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ তিন ম্যাচের সিরিজটি।

অস্ট্রেলিয়া না খেলার সিদ্ধান্ত নেওয়ায় ৩০ পয়েন্ট যোগ হবে আফগানিস্তানের নামের পাশে। এতে বর্তমানে ১১৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা আফগানরা সরাসরি জায়গা করে নেবে আগামী অক্টোবরের ওয়ানডে বিশ্বকাপে। ১২০ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা অস্ট্রেলিয়া আগেই নিশ্চিত করেছে ভারত আসরে জায়গা।

২০১৯ বিশ্বকাপের মতো এবারের আসরটিও হবে রাউন্ড রবিন লিগ নিয়মে। মূল পর্বে জায়গা পাওয়া ১০ দল খেলবে এক অপরের বিপক্ষে। এতে আফগানিস্তানের সঙ্গে নিশ্চিতভাবেই দেখা হবে অস্ট্রেলিয়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার ভন জানতে চান, তখন কী করবে অস্ট্রেলিয়া।

“অস্ট্রেলিয়ানরা কি এই বছর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলবে না… কয়েক মাস আগে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তারা খেলেনি?”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ