ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

রোহিত-কোহলিকে বাদ দিয়ে ভারতের টি-টোয়েন্টি দলে নতুন চমক

২০২৩ জানুয়ারি ১৪ ১৫:৫৩:৪৯

রোহিত-কোহলিকে বাদ দিয়ে ভারতের টি-টোয়েন্টি দলে নতুন চমক

লোকেশ রাহুল এবং অক্ষর কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই থাকবেন না। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তারা। তবে ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত এবং কোহলির টি-টোয়েন্টি দলে না থাকার পরিষ্কার কারণ জানানো হয়নি।

যার অর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ওপরের সারির তিন ব্যাটারই এবার থাকছেন না। সম্ভবত ভারতের টি-টোয়েন্টি দলে বড় ধরনের পরিবর্তন করার পরিকল্পনা ম্যানেজম্যান্টের।

চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তিনিই নিউজিল্যান্ডের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেবেন। তার ডেপুটি হিসেবে থাকবেন সূর্যকুমার যাদব।

আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি হবে রাঁচি, লখনৌ এবং আহমেদাবাদে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ