ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৪৬ বছর পর পাকিস্তানকে এমন লজ্জা দিল নিউজিল্যান্ড
শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। দারুণ জয়ে ২-১ ব্যবধানে ৪৬ বছর পর এই প্রথম পাকিস্তানের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড।
করাচিতে আগে ব্যাট করতে নেমে ফখর জামানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮০ রান করে পাকিস্তান। জবাবে ১১ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছায় নিউজিল্যান্ড। ১৪ বছর পর ভারতীয় উপমহাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। এর আগে ২০০৮ সালে সর্বশেষ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল কিউইরা বাংলাদেশের মাটিতে।
জয়ের লক্ষ্যে খেলতে নামা কিউইদের হয়ে সেঞ্চুরির দেখা পায়নি কেউ। তবে ফিফটি এসেছে তিনটি। ৪২ বলে চারটি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৩, ডেভন কনওয়ে ৫২ রান করেন। ওপেনার ফিন অ্যালেন ২৫, ড্যারেল মিচেল ৩১ রান করেন।
বল হাতে পাকিস্তানের হয়ে আঘা সালমান ১০ ওভারে ৪২ রানে নেন দুটি উইকেট। ওয়াসিম দুটি, নওয়াজ ও উসামা মির একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে ব্যাট হাতে দারুণ করেন ওপেনার ফখর জামান। ১২২ বলে তিনি খেলেন ১০১ রানের ইনিংস। ১০ চারের পাশাপাশি এক ছক্কাও হাকান তিনি। শান মাসুদ রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক বাবর করেন মাত্র ৪ রান। তবে রিজওয়ান করেন ৭৭ রান। আঘা সালমান ৪৫, হ্যারিস সোহেল ২২ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার টিম সাউদি। লকি ফার্গুসন দুটি, ব্রেসওয়েল ও সোধি নেন একটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ