ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
১৪ বছরের ইতিহাসকে পাল্টে দিল কিউইরা, বাংলাদেশের পর পতিপক্ষ পাকিস্তান
শুক্রবার রাতে করাচিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে গ্লেন ফিলিপসের দুর্দান্ত এক ইনিংসে ভর করে হারতে বসা ম্যাচ দুই উইকেটে জিতে নিয়েছে কিউইরা। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে কেন উইলিয়ামসনের দল।
দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ফাখর জামানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। ১২২ বলে ১০ চার আর ১ ছক্কায় ফাখর খেলেন ১০১ রানের ইনিংস। মোহাম্মদ রিজওয়ান ৭৭ আর আঘা সালমানের ব্যাট থেকে আসে ৪৫ রান।
টিম সাউদি ৫৬ রানে নেন ৩টি উইকেট। দুটি উইকেট শিকার লুকি ফার্গুসনের।
জবাবে টপঅর্ডারের চার ব্যাটার ফিন অ্যালেন (২৫), ডেভন কনওয়ে (৫২), কেন উইলিয়ামসন (৫৩), ড্যারেল মিচেল (৩) রান পেলেও একটা সময় বড় বিপদে ছিল নিউজিল্যান্ড।
২০৫ রানে সফরকারীরা হারায় ৬ উইকেট। স্বীকৃত ব্যাটার বলতে ছিলেন কেবল গ্লেন ফিলিপস। তখনও জেতার জন্য ৭৬ রান দরকার। ফিলিপস এমন জায়গা থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ঝোড়ো ব্যাটিংয়ে। ৪২ বলে ৪টি করে চার-ছক্কায় ম্যাচ জেতানো ৬৩ রানের ইনিংস খেলেন তিনি।
ইনিংসের ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড, নিশ্চিত করে সিরিজ। পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম আর আঘা সালমান নেন দুটি করে উইকেট। ম্যাচসেরা ফিলিপস, সিরিজসেরা হন ডেভন কনওয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ