ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তীরে এসে তরী ডুবল খুলনা
অবশেষে শেষ ওভারে মাত্র ৩ বল আগে ৪ উইকেটের জয় নিয়ে খুলনাকে টানা তিন হারের তিক্ত স্বাদ দিলো রংপুর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৩০ রানে অলআউট হয়ে যায় খুলনা। সেই লক্ষ্য তাড়া করতে রংপুরের ত্রাতা হয়েছেন শোয়েব মালিক এবং শামীম পাটওয়ারি।
শোয়েব এবারের আসরে বরাবরই রংপুরের ত্রাতা হিসেবে আছেন। আজও যখন বাকি ব্যাটসম্যানরা রান পেতে সংগ্রাম করছিলেন, বল ডট দিচ্ছিলেন; সেখানে এক প্রান্তে শোয়েব ৩৬ বলে ৪৪ রান করে দলের জয়ে বিরাট অবদান রাখেন। তবে আলাদা করে বলতে হবে শামীম পাটওয়ারির কথা।
অফ ফর্মের জন্য এবারের আসরের শুরুর দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। অবশেষে তিন ম্যাচের সময় এসে দলে সুযোগ পেলেন। আর পাওয়া সুযোগ দারুণ ভাবে কাজে লাগালেন এই ক্রিকেটার। শেষ তিন ওভারে যখন ৩০ রানের বেশি লাগে, ঠিক তখনই টানা তিন চারে ১০ বলে অপরাজিত ১৬ রান করে খেলা রংপুরের দিকে টেনে আনেন শামীম। রংপুরের পক্ষে এছাড়া রান করেন নাঈম শেখ। তার ব্যাট থেকে আসে ২২ রান। খুলনার সাইফউদ্দীন, ওয়াহাব রিয়াজ এবং নাসুম আহমেদ ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে খুলনা প্রথম থেকেই উইকেট হারিয়ে চাপে ছিল। দলটির তারকা ওপেনার তামিম ইকবাল মাত্র ১ রান করে ফিরতেই ভাঙন শুরু হয় খুলনার। এরপর পাওয়ারপ্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে দলটি। পাওয়ারপ্লেতে খুলনা করতে পারে মাত্র ২৪ রান।
চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক রাব্বী এবং ফর্মে থাকা আজম খান ৫৮ রান যোগ করলে কিছুটা প্রতিরোধ গড়ে দলটি। তবে এই জুটি ভাঙতেই আবার দ্রুত তাসের ঘরের মতো উড়ে যায় খুলনা। ইয়াসির ২৫ রান করে ফিরলে ভাঙে জুটিটি। এছাড়া আজম করেন ৩৪ রান।
৯১ রানে ৭ উইকেট হারিয়ে খুলনা যখন বিপদে সেখান থেকে সাইফউদ্দীন এবং নাহিদুলের ব্যাটে শতক পেরিয়ে সম্মানজনক পুঁজি দাঁড় করায় দলটি। সাইফউদ্দীন করেন ২২ এবং নাহিদুল করেন ১৫ রান।
রংপুরের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন রবিউল হক। এই পেসার ৪ ওভার বোলিং করে রান দেন মাত্র ২২। এই পেসার ছাড়া রাকিবুল, আজমতউল্লাহ ওমরজাই এবং হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ