ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টপ অর্ডারের ব্যর্থতায় খুনাকে সল্প রানে আটকে দিল রংপুর
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। আজমতউল্লাহ ওমরজাইয়ের লেংথ ডেলিভারিতে লেগ সাইডে খেলতে গিয়ে বোলারের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার। ওমরজাই সহজ ক্যাচ লুফে নিলে ১ রানে ফিরে যেতে হয় তামিমকে।
তিনে নেমে ঠিকতে পারেননি শারজিল খানও। ওমরজাইয়ের ওভারে চার-ছক্কা মারার পর বোল্ড হয়েছেন তিনি। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়েছেন ১২ রান করা শারজিল। আরও একবার ব্যর্থ হয়েছেন হাবিবুর রহমান সোহান। রকিবুল হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৪ রান করা এই ব্যাটার।
টপ অর্ডারদের ব্যর্থতায় পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান তোলে খুলনা। এরপর অবশ্য জুটি গড়ে তোলার চেষ্টা করেন ইয়াসির আলী রাব্বি এবং আজম খান। তাদের দুজনের জুটি ভাঙেন পেসার রবিউল হক। ডানহাতি এই পেসারের বলে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে নাইম শেখের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খুলনার অধিনায়ক। রাব্বির ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৫ রান।
পরের ওভারে আউট হয়েছেন আজম। রকিবুলের বলে ওমরজাইয়ের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে সেঞ্চুরি করা আজম এদিন আউট হয়েছেন ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ২২ রান কেবল খুলনার পুঁজি বাড়িয়েছে। রংপুরের হয়ে চারটি উইকেট নিয়েছেন রবিউল।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইগার্স: ১৩০/১০ (১৯.৪ ওভার) (আজম ৩৪, ইয়াসির ২৫, সাইফউদ্দিন ২২; রবিউল ৪/২৩)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ