ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে শেষ হল চট্টগ্রাম-বরিশালের ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২৩ জানুয়ারি ১৩ ১৭:২১:১২

অবিশ্বাস্য ভাবে শেষ হল চট্টগ্রাম-বরিশালের ম্যাচ, জেনে নিন ফলাফল

নিজেদের ঘরের মাঠে প্রথমবারের মতো খেলতে নেমে হার নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম। সাকিব আল হাসানের বরিশালের কাছে ২৬ রানের ব্যবধানে হার দেখেছে চট্টগ্রাম। ঢাকা পর্বের পর চট্টগ্রামে এসেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বরিশাল। টানা দুই জয় পেয়েছে সাকিবের দল।

সাগরিকায় এদিন টসে জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাটিংয়ে নেমে বরিশালের ব্যাটসম্যানরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। এদিন বরিশালের ব্যাটসম্যানরা আগ্রাসী ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বসেছিল। অন্যদিকে চট্টগ্রামের ওপেনার উসমান খান এবং জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ কার্যকরী ইনিংস খেলতে পারেননি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ