ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে টেনে বিরাট কোহলিকে খোঁচা দিলেন গৌতম গম্ভীর
তবে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গাম্ভীর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টেনে আনেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার প্রসঙ্গ। গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছিল ভারত।
যেখানে মিরপুরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বিরাট কোহলি। মিরপুরে ওই ম্যাচে ভারত হেরে গিয়েছিল বাংলাদেশের সাথে। তাতে গতকাল শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের পর টেলিভিশন ধারাভাষ্যকারদের আলোচনায় হঠাৎ করেই বাংলাদেশের বিপক্ষে হারের প্রসঙ্গ আনেন ভারতের সাবেক ওপেনার গম্ভীর।
গম্ভীর বলেন, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলগত পারফরম্যান্সের প্রতি নজরটা বেশিই দেওয়া উচিত। তিনি বলেছেন, “আমাদের কারও ভুলে যাওয়া উচিত হবে না, ভারত বাংলাদেশ সফরে গিয়ে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরে এসেছে। আমরা এই ব্যর্থতা ভুলে যাচ্ছি। অবশ্যই ব্যক্তিগত পারফরম্যান্স যথেষ্ট জরুরি”।
“তবে সেই সঙ্গে দলগত পারফরম্যান্স আরও বেশি জরুরি। ব্যক্তিগত শতরান গুরুত্বপূর্ণ। নিজের রেকর্ডের দিকে তাকিয়ে কেউ যদি দেখে তাঁর ৫০টি বা ১০০টি শতরান, তখন তাঁর খুবই তৃপ্তি হবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশের বিপক্ষে কী হয়েছে! এটা ভারতের জন্য বিরাট এক শিক্ষা।”
“বাংলাদেশের বিপক্ষে ভারতের পূর্ণ শক্তির দলই হেরেছে। আমি মনে করি, আমাদের সেখান থেকেই ভাবা উচিত। শুধু এই সিরিজ (শ্রীলঙ্কার বিপক্ষে) নিয়ে বসে থাকলে হবে না। অতীতের কথা আমরা যেন ভুলে না যাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ