ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অবশেষে আফগানদের সমালোচনার কড়া জবাব দিল অস্ট্রেলিয়া
আফগান নারীদের শিক্ষা ও চাকরির সুযোগ-সুবিধার ওপর সম্প্রতি তালেবান সরকার আরও সীমাবদ্ধতা আরোপ করে। এর জেরে বৃহস্পতিবার দেশটির ছেলেদের দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিলের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।
আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল তিন ম্যাচের সিরিজটি। যা ছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের ঘোষণার দিনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তাদের চোখে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ‘অন্যায্য ও দুঃখজনক।’ খেলা ও স্পোর্টসম্যানশিপের বদলে রাজনৈতিক স্বার্থকে বেশি অগ্রাধিকার দিচ্ছে অস্ট্রেলিয়া, এমন মন্তব্যও করে এসিবি।
আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার হুমকি দেন। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলেন তিনি। টুইটে রশিদ লিখেন, ‘ক্রিকেট! আমাদের দেশের একমাত্র আশা। রাজনীতিকে এর কাছ থেকে দূরে রাখুন।’
অস্ট্রেলিয়া সিদ্ধান্তে বদল না আনলে বিগ ব্যাশে খেলবেন না বলে জানান সিডনি সিক্সার্সের আফগান পেসার নাভিন-উল-হকও। শুক্রবার আত্মপক্ষ সমর্থন করে হকলি বলেন, অনেক আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
“মৌলিক মানবাধিকার রাজনীতি নয়। এটা পরিষ্কারভাবে খুবই চ্যালেঞ্জিং ও দুঃখজনক পরিস্থিতি। এই সিদ্ধান্ত আমরা হালকভাবে নেইনি। আমাদের সরকারের সঙ্গে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।”
“সিরিজটি খেলতে আমরা আশাবাদী ছিলাম। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনা করছিলাম। তবে নভেম্বর ও ডিসেম্বরের শেষ দিকে তালেবানদের ঘোষণার পর আমরা ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নেই।”
তালেবান সরকার গত মাসে আফগানিস্তানে মেয়েদের উচ্চশিক্ষা বন্ধ করে দেয়। গত মার্চ থেকে মেয়েদের হাই স্কুলে যাওয়াও নিষিদ্ধ আছে। শুধু তাই নয়, নারীদের পার্ক ও জিমে যাওয়ার ওপরও বিধিনিষেধ দেওয়া হয়।
নারীদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার অস্ট্রেলিয়া এনিয়ে দুই বছরের মধ্যে দ্বিতীয়বার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল। নারীদের ক্রিকেটের প্রতি তালেবানদের অবস্থানের কারণে ২০২১ সালের নভেম্বরে হোবার্টে আফগানদের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেনি তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ