ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের কোঠর প্রতিবাদ, বিগ ব্যাশ ছাড়লেন নাভিন

২০২৩ জানুয়ারি ১২ ১৭:১৯:৫৩

অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের কোঠর প্রতিবাদ, বিগ ব্যাশ ছাড়লেন নাভিন

আফগানিস্তান আয়োজক হলেও সিরিজটি খেলার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে নারীদের শিক্ষা নিয়ে সোচ্চার অজিরা তবুও তাদের সঙ্গে খেলতে অপাগরতা জানিয়েছে। এর আগে দেশটিতে নারী ক্রিকেট বন্ধ করায় ২০২১ সালে হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেনি অস্ট্রেলিয়া।

সেবার কোনো পয়েন্ট হারাতে না হলেও ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় ৫০ ওভারের ক্রিকেটের সিরিজটি না খেলায় ৩০ পয়েন্ট খোয়াতে হয়েছে প্যাট কামিন্স। তাতেও অবশ্য আক্ষেপ নেই অজিদের। বরং দেশটিতে নারীদের অবস্থান উন্নয়নের অপেক্ষায় থেকে আফগান বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাবে তারা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড বলে, ‘সম্প্রতি তালেবানরা আফগান মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার ওপর আরও সীমাবদ্ধতা আরোপ করার ঘোষণা দেওয়ার পর এসেছে এই সিদ্ধান্ত (সিরিজ না খেলার)। আফগানিস্তানসহ পুরো বিশ্বে পুরুষ ও নারীদের খেলার বিকাশের জন্য সমর্থন দিতে সিএ প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির নারীদের অবস্থার উন্নয়নের অপেক্ষায় আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাব।’

অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত অবশ্য ভালোভাবে নেননি নাভিন উল হক। জাতীয় দলের নিয়মিত পারফর্ম করা ডানহাতি এই পেসার বর্তমানে অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ খেলবেন। এবারের আসরে সিডনি সিক্সার্সের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাভিন। তবে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে খুশি হতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে নাভিন বলেন, ‘এসব শিশুসুলভ সিদ্ধান্ত বন্ধ না হওয়ায় পর্যন্ত বিগ ব্যাশে অংশ না নেয়ার এখনই সময়। এভাবে তারা একমাত্র টেস্ট এবং এখন ওয়ানডে সিরিজ বাতিল করেছে। একটি দেশ যখন এতকিছুর মধ্যে দিয়ে যাচ্ছে তখন আপনি আপনার সমর্থনকারী দেশের কাছ থেকে খানিকটা আনন্দ নিতে চান।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ