ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অবশেষে সাকিবের মুখে ঝরলো বিসিবির প্রশংসা
যদিও বেশ শান্তশিষ্ট এবং প্রচুর আত্মবিশ্বাসের সাথেই মিডিয়ার সাথে কথা বলেন সাকিব। তবুও মাঝে মাঝেই নিজের অজান্তে বেফাঁস মন্তব্য করে ফেলেন এই ক্রিকেটার। হয়তো জেনে বুঝেও করতে পারেন তিনি। তবে তার এসব মন্তব্যের জেরেই বিতর্ক সব সময় পিছু লেগে থাকে সাকিবের। বিপিএল শুরু হওয়ার আগ থেকেই বিপিএলের নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন সাকিব। অবশ্য আলোচনার চেয়ে সমালোচনাই বেশি ছিল সাকিবের কথায়। দিন যত গড়িয়েছে বিপিএল এর মান ততই নিম্নগামী হয়েছে।
তাই বিপিএল নিয়ে বিস্তার সমালোচনা হবে এটাই স্বাভাবিক। গণমাধ্যম এবং ভক্ত সমর্থকদের মধ্যে ব্যাপারটা সীমিত থাকলেই হতো। তবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর যখন খোলামেলা বিসিবি এবং বিপিএলকে মুন্ডুপাত করবে তখন তা চরম রকমের বাড়াবাড়ি হয়ে যায়।
সাকিবের এই ধরনের কিছু বেফাস আচরণের পরিপ্রেক্ষিতে বিপিএলের ব্র্যান্ড ভ্যালু অনেকাংশেই কমে যেতে পারে। হয়তো নিছক মজা করেই কিছু কথা বলে ফেলেন সাকিব। তবে তার এই কথাগুলো পরবর্তীতে দেশের ক্রিকেটে লাভের বদলে ক্ষতি নিয়ে আসার সম্ভাবনাটুকুই বেশি। দিন কয়েক বিসিবি কর্মকর্তা এবং সাকিবের মধ্যকার কথা পাল্টাপাল্টির পরে অবশেষে একটি ক্ষেত্রে বিসিবির প্রশংসা করতে বাধ্য হলেন সাকিব। সাম্প্রতিক সময়ে ইয়ামাহা বাইকের একটি প্রচার অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন সাকিব আল হাসান।
এবারের বিপিএল এর কোন দিকটি সাকিবকে সবচেয়ে বেশি আশাবাদী করছে সাংবাদিকের করা এই প্রশ্নে সাকিব উত্তর দেন"তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত এবং জাকির হোসেনের মতো স্থানীয় তরুণরা এইবারের আসরের শুরু থেকেই ভালো পারফর্ম করছে। এটি আমার জন্য অবশ্যই একটি পজিটিভ সাইট। ভালো উইকেটের সহযোগিতা ছাড়া তরুণদের এই কীর্তি কোনোভাবেই সম্ভব হতো না। এই ক্ষেত্রে উইকেটের যথেষ্ট অবদান রয়েছে"।
প্রত্যক্ষভাবে বিসিবির প্রশংসা না করলেও পরোক্ষভাবে ঠিকই করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সরাসরি বেশ কয়েকবার ভালো উইকেট তৈরি না করার দায় বিসিবিকে দিয়ে এসেছেন সাকিব। সে ক্ষেত্রে এখন উইকেট ভালো হওয়ায় নিঃসন্দেহে এর বাহবা পেতেই পারেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ