ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া, বিশাল সুখবর পেল আফগানিস্তান
নিজেদের হোমভেন্যু হিসেবে স্বীকৃতি প্রাপ্ত সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজটি আয়োজন করত আফগানিস্তান। এই সিরিজে খেলার ব্যাপারে শুরুতে আগ্রহী হলেও পরবর্তীতে দফায় দফায় বৈঠক করে তা বাতিলের সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তারা।
আফগানিস্তানে ক্ষমতা নেয়ার পর দেশটিতে নারী ক্রিকেট নিষিদ্ধ করে তালেবানরা। শুরু থেকেই এই তত্ত্ব পছন্দ হয়নি সিএ'র। এই ব্যাপারে নিজেদের খারাপ লাগাও ইতোপূর্বে প্রকাশ করেছে তারা। এবারও সিএ জানিয়েছে, মূলত এই কারণেই সিরিজটি খেলতে যাচ্ছে না অস্ট্রেলিয়া।
এই সিরিজ বাতিলের কারণ হিসেবে সিএ একটি বিবৃতিতে বলেছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের প্রসারে সাহায্য করতে বদ্ধপরিকর। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাব দেশটিতে নারীদের অবস্থার উন্নয়নে। এই বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সাহায্যের জন্য তাদের ধন্যবাদ।’
আফগানিস্তানই বিশ্বের একমাত্র দেশ যারা আইসিসির পূর্ণ সদস্য হলেও তাদের কোনো নারী দল নেই। এমনকি নারীদের আসন্ন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেও থাকছে না আফগানিস্তান। এরও নিন্দা জানিয়েছে সিএ।
এদিকে অস্ট্রেলিয়া এই সিরিজে অংশ না নেয়ায় পুরো ৩০ পয়েন্ট পেয়েছে আফগানরা। এতে অবশ্য চিন্তার কারণ নেই অজিদের। কেননা ইতোমধ্যেই ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে অজিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ