ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
নতুন দুশ্চিন্তা সাকিব আল হাসান
ঢাকার প্রথম পর্ব শেষ বিপিএলের। বিগত কয়েকটি দিনে বেশ মানের ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। মিরপুরের উইকেটে ব্যাটাররা যেমন রান পাচ্ছেন তেমনি দলীয় স্কোরও বড় হচ্ছে। যা কিনা বিপিএলের সৌন্দর্য একটু হলেও বাড়াচ্ছে।
এখন পর্যন্ত বিদেশি ব্যাটারদের চেয়ে দেশি ব্যাটাররাই উজ্জ্বল বেশি। সেরা ছয় ক্রিকেটারের মধ্যে চার জনই দেশি ক্রিকেটার। ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন সিলেট স্টাইরার্কসের তৌহিদ। তিন ইনিংসে ৬৫ গড় ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ১৯৫ রান।
জাকির, শান্ত সবাই রয়েছেন ভালো ফর্মে। স্থানীয় ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে খুশি হতেই পারেন সাকিব। আজ ইহামাহার একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জাকির, হৃদয়রা সাকিবের প্রশংসা কুড়ালেন।
“অনেকেই ভালো খেলছে। শান্ত, তৌহিদ হৃদয়, জাকির খুবই ভালো ব্যাট করছে। অন্যান্য দলের খেলোয়াড়েরাও ভালো ব্যাটিং করছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে, স্থানীয় ব্যাটাররা বেশ ভালো করছে। এটা আমাদের জন্য খুব ভালো একটি দিক। এ জন্য প্রশংসাটা পিচের। সুযোগটা বাড়ছে রান করার।”
মিরপুরের উইকেটে এখন পর্যন্ত পেসাররাই দাপট দেখিয়েছেন। শীর্ষ পাঁচ উইকেটশিকারির মধ্যে তিনজনই পেসার। ঢাকার আল-আমিন হোসেন দুই ম্যাচে নিয়েছেন সাত উইকেট। অন্যদিকে সিলেটের মাশরাফি ও আমির নিয়েছেন সাত ও ছয় উইকেট। রেজাউরও রয়েছেন ফর্মে।
তবে দেশের যেসব বোলার জাতীয় দলে খেলেন তাঁদের পারফরম্যান্স মোটেও আশানুরূপ নয়। যে কারণে সাকিবের কণ্ঠে হতাশাই ঝরল। হাসান মাহমুদ নিয়েছেন কেবল তিন উইকেট। অবশ্য সাকিব নিজেও ভালো করেননি। দুই ম্যাচে তাঁর উইকেট মাত্র একটি!
“আমাদের দেশি বোলাররা ওভাবে ভালো বল করতে পারছে না। এমন ভালো পিচে কীভাবে বল করতে হয়, সেটাও আমাদের শিখতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ