ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিপিএলে প্রথম পর্ব শেষে সেরা বোলার ও ব্যাটিংয়ের নাম ঘোষণা
দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শুধু দল হিসেবেই নয়, ব্যাটিং-বোলিংয়েও অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন সিলেটের ক্রিকেটাররা। ব্যাট হাতে রান তোলা ও উইকেট শিকারে বোলারদের একচেটিয়া প্রাধান্য বিস্তার করায় প্রথম পর্ব শেষে দুই বিভাগেই শীর্ষে অবস্থান করছে সিলেটের ফ্রাঞ্চাইজি।
এবারের বিপিএলে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছেন সিলেটের টপ অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। ৪ ম্যাচে তিন ইনিংসে ব্যাট করে তিন ফিফটিতে ১৯৫ রান সংগ্রহ করেছেন এই ব্যাটার। দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারীও সিলেটের, জাতীয় দলের ওপেনার নাজমুল হোসেন শান্ত করেছেন ১৬৭ রান।
ব্যাটিংয়ে সেরা পাঁচে পরের অবস্থানে রয়েছে যথাক্রমে খুলনা টাইগার্সের আজম খান (১২৭ রান), রংপুর রাইডার্সের রনি তালুকদার (১০৭) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান খান (১০৫)। তবে শীর্ষ পাঁচে জায়গা না পেলেও ৬ নম্বরে আছেন সিলেটের আরেক তরুণ ব্যাটার জাকির হাসান (১০০)।
ঢাকা পর্বে বোলিংয়েও উইকেট শিকারে শীর্ষে রয়েছেন সিলেটের বোলাররা। ৮ মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা মাশরাফী বিন মোর্ত্তজা রয়েছেন যৌথভাবে উইকেটশিকারে শীর্ষে। ৪ ম্যাচে ১৫ ওভার বোলিং করে ১১২ রানের বিনিময়ে ৭ উইকেট দখল করেছেন মাশরাফি। তার সেরা বোলিং ফিগার, ৩/৪৮।
ঢাকা ডোমিনেটরস পেসার আল আমিন হোসেনও ৭ উইকেট পেয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি রয়েছেন। তবে আল আমিন ৭ উইকেট পেয়েছেন ২ ম্যাচ খেলেই। সেরা বোলিং ফিগার ৪/২৮।
এবারের বিপিএলে উইকেট শিকারির তালিকায় সিলেটের আরও দুজন বোলার আছেন ওপরের দিকে। এক সময় পাকিস্তান ক্রিকেটের তারকা পেসার মোহাম্মদ আমির আর টাইগার উঠতি পেস বোলার রেজাউর রহমান রাজা দুজনই ৬টি করে উইকেট পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
তাদের পরে সমান ৪ টি করে উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন রংপুর রাইডার্সের জিম্বাবুয়ান অফস্পিনার সিকান্দার রাজা, সিলেটের পাকিস্তানি বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম ও লঙ্কান পেসার থিসারা পেরেরা। এছাড়া ঢাকা ডোমিনেটর্সের বাঁহাতি স্পিনার আরাফাত সানি, ফরচুন বরিশালের চতুরঙ্গ ডি সিলভা, রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার খুশদিল শাহ ও রংপুর রাইডার্সের পেসার রবিউল হক ৩টি করে উইকেট পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ