ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
শেষ হল রংপুর-বরিশালের বিতর্কিত ম্যাচ, জেনে নিন ফলাফল
বিতর্কিত ম্যাচে অবশ্য সহজ জয় পেয়েছে সাকিব আল হাসানের বরিশাল। মিরপুর এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫৮ রান তোলে রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বরিশাল।
মিরপুরে এদিন আগে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রংপুর। বরিশালের অধিনায়ক সাকিব বল হাতে নিয়েই নাঈম শেখের উইকেট তুলে নেন।
এরপর পাওয়ারপ্লের মধ্যে আরও দুই উইকেট হারায় রংপুর। এক পর্যায়ে ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারায় দলটি। সেখান থেকে শোয়েব মালিক এবং রনি তালুকদারের ব্যাটে খেলায় ফেরে রংপুর।
প্রথম ম্যাচে ফিফটি তুলে নেওয়া রনি এদিন ৪০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। রনির বিদায়ের পর দ্রুত আরও ৩ উইকেট হারায় রংপুর।
শেষদিকে বোলার রবিউলকে সঙ্গে নিয়ে দলকে লড়াকু স্কোর এনে দেন মালিক। এই পাকিস্তানি ৩৬ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
রংপুর ইনিংসের পরই বিতর্কের শুরু হয় ম্যাচটি ঘিরে। বরিশালের ইনিংসে কে স্ট্রাইক নেবেন এই বিষয়ে সিদ্ধান্ত দিতে এবং আম্পায়ারদের নিয়ম শেখাতে খেলা থামিয়ে মাঠে ঢুকে যান সাকিব। পরে অবশ্য সাকিবকে বুঝিয়ে ডাগআউটে পাঠায় আম্পায়াররা।
অবশ্য বিতর্কের সমাধান সেখানে শেষ নয়। বরিশালের ওপেনার আনামুল বিজয়কে ভুল আউট দেওয়া এবং এডিআরএস নামক হাস্যকর রিভিউ সিস্টেম নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। লেগ স্টাম্প থেকে বেরিয়ে যাওয়া বলে বিজয় এলবির শিকার হয়ে ফেরেন।
যদিও তাতে খুব একটা বিপদ হয়নি বরিশালের। বল হাতে ২ উইকেট নেওয়া মিরাজ এবং ইব্রাহিম জাদরান তৃতীয় উইকেট জুটিতে ৮৪ রান তুলে বরিশালের জয়ের পথ সহজ করে দেয়।
মিরাজ ২৯ বলে ৪৩ রান করে আউট হলে ভাঙে জুটিটি। অপরপ্রান্তে জাদরান ৫২ রান করে জয়ের কিছু সময় আগে আউট হয়ে ফেরেন।
পঞ্চম উইকেট জুটিতে করিম জানাত এবং ইফতিখার আহমেদ অবিচ্ছিন্ন ৩৮ রান তুলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ইফতিখার ২৫ এবং করিম ২১ রানে অপরাজিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা