ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সাকিবকে কঠিন জবাব দিলেন পাপন
সাকিব অবশ্য গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, সভাপতি হওয়াই ভালো মনে করেন সাকিব। গত কয়েকদিন তার মন্তব্য ও পাল্টা মন্তব্যে সরগরম ক্রিকেটাঙ্গন। এবার এ নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলছেন, সাকিব বিপিএলের দলের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকলে এখনই দিতেন দায়িত্ব।
পাপন বলেন, ‘আচ্ছা ও (সাকিব) হবে (বিপিএলের সিইও)? হলে তো এখনই দিতাম। ও অলরেডি টাকা নিয়ে নিছে একজনের কাছে থেকে..এখনই দিতাম, এবারই দিতাম। তো কি পরিবর্তনটা করতো? হ্যাঁ, বড়জোর বলতে পারতো আমি এফটিপির খেলা খেলবো না, এইতো। আমরা তো এটা মানি না। ও সিইও হয়ে বললেও তো আমরা মানবো না। ’
সাকিবের সভাপতি হতে চাওয়ার ইচ্ছের কথাও বলেছেন পাপন। তিনি বলছেন, সাকিব দায়িত্ব নেবেন এমন বিশ্বাস নেই তার। এখানে নানা জটিলতাকেও সামনে এনেছেন বিসিবি সভাপতি।
তিনি বলেছেন, ‘দুইটা জিনিস দেখেন, সাকিব এর আগে একবার বলেছিল, আমি যদি বিসিবির সভাপতি হই তাইলে আমি... (সেরা কি যেন একটা করবো সভাপতি হবো), কোথায় জানি বলেছিল। কারণ ও জানে যে এটা আসলে সম্ভব না অন্য কারণে। বিসিবিতে হলে তো হবে না তাহলে তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়তে হবে। এটা আসলে অন্য একটা ইস্যু। ’
‘এখন যেমন বলেছে আমি যদি সিইও হই, ও তো হবে না সিইও। তো এটা বলতে অসুবিধা কি? এখন আমি যদি বলি বা আপনি যদি বলেন আমি যদি সাকিব হতাম এটা করবো। এটা আপনি বলেই দিচ্ছেন এটা সম্ভব না। ও পরোক্ষভাবে বলেই দিছে এটা সম্ভব না। এটাকে আমি যেভাবে দেখি আরকি। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা