ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আজ মুখোমুখি হচ্ছে সাকিব-মাশরাফি
দ্বিতীয় দিন বিপিএল আরও বড় এক চমক নিয়ে হাজির হচ্ছে। আজই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই সেরা ক্রিকেট ব্যক্তিত্ব এবং সেরা ক্রিকেটার। মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান।
আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ডমিনেটরস এবং খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। ফরচুনের অধিনায়ক সাকিব আল হাসান এবং সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই সেরা ক্রিকেটার যখন একসঙ্গে টস করতে নামবেন, সেটা হবে দারুণ এক দৃশ্য।
এবারের বিপিএলে নিঃসন্দেহে দুটি সেরা দল ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সিলেট দলে এবার রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, তরুণ পেসার রেজাউর রহমান রাজা, তানজিব হাসান সাকিব, শরিফুল্লাহ, জাকির হাসানের মত ক্রিকেটাররা।
বিদেশি কালেকশনও বেশ ভালো। মোহাম্মদ আমির, ধনঞ্জয়া ডি সিলভা, গুলবাদিন নাইব, রায়ান বার্লদের মত কার্যকরী পারফরমার। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেদের কার্যকরিতা প্রমাণ করেছেন তারা।
অন্যদিকে ফরচুন বরিশালে সাকিবের নেতৃত্বেও রয়েছে একঝাঁক তারকা ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসানদের মত ক্রিকেটাররা। বিদেশী সংগ্রহও রয়েছে দারুণ। রাহকিম কর্নওয়াল, চতুরঙ্গ ডি সিলভা, হায়দার আলি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, নাভিন-উল হক, কুশল পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ, কেসরিক উইলিয়ামসের মত ক্রিকেটাররা।
সুতরাং, আজ সন্ধ্যায় যে বিপিএলে একটি মেগা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ