ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে হার্দিকের নতুন সংকল্প প্রকাশ
এ বছরই অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এবার এর আয়োজক ভারত। ২০১১ সালের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ভারতে, সেবার শিরোপাও জেতে ভারত। এরপর ২০১৫ ও ২০১৯ সালে শিরোপা জেতে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবার তাই 'ঐকিক নিয়মে' ভারতের হাতে শিরোপা দেখছেন অনেকে।
হার্দিক জানালেন, এই ওয়ানডে বিশ্বকাপ জয়টাই তার নতুন বছরের সংকল্প। তিনি বলেন, 'গত বছরটা আমার কাছে একটু আলাদা ছিল। মাঠে নেমে অন্য কিছু উপহার দিতে চেয়েছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল ঠিকই। কিন্তু ব্যর্থতা খেলারই অংশ। জেতা হয়নি ঠিক আছে। তবে নতুন বছরে বিশ্বকাপ রয়েছে। সেটা জেতাই আমাদের সংকল্প।'
আপাতত ওয়ানডে বিশ্বকাপ জয়ের চেয়ে বড় কোনো মিশন নেই টিম ইন্ডিয়ার, 'এর থেকে বড় কিছু আছে বলে মনে হয় না। আমরা প্রত্যেকেই বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। নিজের সেরাটা দিতে চাই। এখনও পর্যন্ত সব ঠিকঠাকভাবেই এগোচ্ছে।'
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক। সিরিজ শুরুর আগে অধিনায়ক অভয় দিলেন তার সতীর্থদের। তিনি বলেন, 'আমরা সবাইকে বলেছি মাঠে গিয়ে খোলা মনে খেলতে। সেটাই ওরা করবে। আমরা কতটা পাশে থাকছি সেটা বড় ব্যাপার। দলের সবার প্রতি আমার সমর্থন রয়েছে। সেরা বলেই এই ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। তাই ওদের প্রতি বিশ্বাস রাখাটা আমার কাজ। ওরাই যে সেরা, সেই অনুভূতি দিতে হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা