ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অজিদের বিপক্ষে ইনিংস হার এড়ানোর লড়াই দক্ষিণ আফ্রিকার
প্রোটিয়াদের সামনে এখন এসে পড়েছে ইনিংস হার এড়ানোর লড়াই।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৩৭১ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা ১৮৯ রানে অলআউট হওয়ার পর ৮ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে এখন অবধি ১ উইকেট হারিয়ে ১৫ রান করেছে প্রোটিয়ারা।
৩ উইকেট হারিয়ে ২৮৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ডাবল সেঞ্চুরি ছুঁয়েছিলেন ডেভিড ওয়ার্নার। দিনের শুরুতে ট্রেভিস হেডকে হারানোর পর মাঠে নামেন চোট পেয়ে মাঠ ছাড়া এই উদ্বোধনী ব্যাটার। ওয়ার্নার অবশ্য কোনো রান না করেই আউট হয়ে গেছেন এনরিক নরকিয়ার বলে বোল্ড হয়ে।
অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন অ্যালেক্স ক্যারি। ১৪৯ বলে ১১১ রান করে মার্কো জেনসনের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন নরকিয়া। দুই উইকেট পান কাগিসো রাবাদা।
শেষ বিকেলে খেলতে নেমে ৭ ওভার ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫ রান তুলতেই তারা হারিয়ে ফেলেছে এক উইকেট। ৩ বলে ০ রান করে প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ডিন এলগার। সারেল এরউই ২১ বলে ৭ ও থিউনিস ডি ব্রুন ১৮ বলে ৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ