ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ সাকিব-তামিমদের হেড কোচের দৌড়ে হাথুরুসিংহে
বাংলাদেশ দলে ডোমিঙ্গোর প্রায় সাড়ে তিন বছরের উপাখ্যান শেষে সবার মনে এখন একটাই কৌতুহল, টাইগারদের নতুন হেড কোচ হয়ে কে আসছেন সাকিব-তামিমদের দেখভালের দায়িত্বে? এজন্য নাকি গোপনে একাধিক কোচের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছে বিসিবি। তবে জানা গেছে, টাইগারদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশের সাবেক কোচ লঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে।
বিসিবি এবার এমন কাউকে দায়িত্ব দিতে চায়, যার ধ্যানজ্ঞান হবে বাংলাদেশ জাতীয় দল। যিনি নিজের দায়িত্ব সম্পর্কে বেশ সচেতন ব্যক্তিত্বসম্পন্ন হবেন। যিনি দল পরিচালনা ও ক্রিকেটারদের কোচিং করানোর পাশাপাশি খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করার কাজটিও যেন করতে পারেন। এজন্য ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় হাথুরুসিংহে ছাড়াও শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ও অস্ট্রেলিয়ার মাইক হাসির নাম।
আরও পড়ুন- ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলা অনিশ্চিত বাবরদের!
বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলের হেড কোচ হওয়ার দৌড়ে বিশ্ববরেণ্য সাবেক দুই ক্রিকেটার অস্ট্রেলিয়ান মাইক হাসি আর দক্ষিণ আফ্রিকান ল্যান্স ক্লুজনারের চেয়ে এগিয়ে রয়েছেন ৫৪ বছর বয়সী হাথুরুসিংহে। তবে এখনও সব চূড়ান্ত নয় বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
এর আগে ২০১৪ সালের জুলাই মাসে বাংলাদেশ দলের কোচ হয়ে এসেছিলেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার হাথুরুসিংহে। বাংলাদেশ দলে তিন বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালন করে তিনি কর্তৃত্বপরায়ন, দায়িত্ব সচেতন উপাধি পেয়েছিলেন। জাতীয় দলের ক্রিকেটারদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও তার প্রমাণিত।
এছাড়া হাথুরুকে যেহেতু বাংলাদেশ দলের কমবেশি সবাইকে চেনেন, জানেন। তার সামর্থ্য, ক্রিকেট মেধা, ক্রিকেট বোধ, কোচিং স্টাইল সবই বিসিবির জানা। তিনি বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদসহ লিটন, মিরাজ, মোস্তাফিজ, তাসকিন, সৌম্য, তাইজুলদের ভালোভাবেই চেনেন। তাই হাথুরুসিংহেই ফের হেড কোচ হিসেবে পেতে আগ্রহী বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ