ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট ইতিহাসের ৫৭ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ল্যাথাম-কনওয়ে
টম ল্যাথাম ও ডেভন কনওয়ে দারুণ শুরু এনে দিয়েছেন কিউইদের। শুধু কি তাই, সফরকারীদের দুই ওপেনার ভেঙেছেন ৫৭ বছর আগের রেকর্ডও।
৫ উইকেটে ৩১৭ রান নিয়ে মঙ্গলবার দিন শুরু করেছিল পাকিস্তান। দিনের চতুর্থ বলেই বাবর আজম ফেরেন ব্যক্তিগত ১৬১ রানে। সাত নম্বরে নেমে ১৫৫ বলে ১৭ চারে ১০৩ রানের ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার সালমান। এটাই সালমানের প্রথম টেস্ট সেঞ্চুরি। এতদিন তার ক্যারিয়ারসেরা ছিল ৬২ রান। এছাড়া উইকেটকিপার সরফরাজ আহমেদও সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন। শেষ পর্যন্ত ৪৩৮ রান তুলে থামে স্বাগতিকরা।
জবাবে দিনশেষে বিনা উইকেটে ১৬৫ রান তুলেছে নিউজিল্যান্ড। ল্যাথাম ৭৮* এবং কনওয়ে ৮২* রানে অপরাজিত আছেন। কিউইরা এখনও স্বাগতিকদের চেয়ে ২৭৩ রানে পিছিয়ে আছে।
ল্যাথাম এবং কনওয়ের অবিচ্ছিন্ন এই জুটিতে একটা রেকর্ডও হয়ে গেছে। এটাই পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ১৯৬৫ সালে লাহোর টেস্টে উদ্বোধনী জুটিতে এসেছিল ১৩৬ রান। এত বছর ধরে সেটাই ছিল সর্বোচ্চ।
এছাড়া ১৯ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েছেন কনওয়ে। আগের রেকর্ড ছিল যৌথভাবে জন রিড ও মার্ক রিচার্ডসনের। তাদের দুজনের লেগেছিল ২০ ইনিংস করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ