ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি করে বিরল এক রেকর্ড গড়লেন ওয়ার্নার
ডাবল সেঞ্চুরি করেই আহতাবস্থায় মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার। তার আগে বিরল এক কীতি গড়ে ফেললেন অস্ট্রেলিয়ান ওপেনার। শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হলেন তিনি। এতদিন এই একটি আসনে এককভাবে বসে ছিলেন ইংল্যান্ডের জো রুট। যিনি প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। ডেভিড ওয়ার্নার দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন।
তবে শততম টেস্টে সেঞ্চুরি করা ১০ম ব্যাটার হলেন ওয়ার্নার। শুধু সেঞ্চুরিই নয়, নিজের ইনিংসটাকে আরও বড় করার দিকে মনযোগ দেন তিনি। যে কারণে ২৫তম সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তরিত করতে পারলেন ওয়ার্নার।
২৫৪ বল খেলে ১৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় ডাবল সেঞ্চুরি পূরণ করেন তিনি। এর আগে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি পূরণ করতে ১৪৪ বল খেলেন।
গত প্রায় তিন বছর কোনো সেঞ্চুরি নেই ওয়ার্নারের ব্যাট। সেই ২০২০ সালের ৩ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনিতে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এরপর ১৫টি টেস্ট খেললেন। দুটি ইনিংসে ৯৪ এবং ৯৫ ও রয়েছে। কিন্তু তিন অংকের দেখা পাননি। অবশেষে নিজের শততম টেস্টে এসে সেঞ্চুরি খরা কাটালেন তিনি এবং শুধু তাই নয়, ডাবল সেঞ্চুরিও করলেন।
সেঞ্চুরি করার আগেই আরো এক কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়া দলের এই ওপেনার। ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন ছিল কেবল ৭৮ রান। এই কীর্তি সেঞ্চুরি পূরণ করার আগেই গড়ে ফেলেন তিনি।
ক্যারিয়ারে এ নিয়ে তিনবার ২০০ রানের মাইলফলক ছুঁলেন ওয়ার্নার। এর মধ্যে একবার পার হয়ে গেছেন ৩০০ রানের গণ্ডিও। ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া আরও একবার ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা