ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বরখাস্ত হওয়ার পর এবার মুখ খুললেন রমিজ রাজা
গত এপ্রিলে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের পরপরই গুঞ্জন ছিল পিসিবির চেয়ারম্যান পদে আসতে পারেন নাজাম শেঠি। কিন্তু তারপরও দায়িত্ব চালিয়ে যেতে থাকেন রমিজ রাজা। তবে কিছুদিন আগে ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর ক্ষমতা ধরে রাখতে পারেননি তিনি। গত ২১ ডিসেম্বর রাজত্ব একপ্রকার কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে।
যা মানতে পারেননি রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়। এটা ক্রিকেটারদের সঙ্গে আচরণের খুবই অসম্মানজনক উপায়। নাজাম শেঠিকে বসানোর জন্য পাকিস্তান সরকার পিসিবির পুরো সংবিধান বদলে দিয়েছে। আমি আমার জীবনে এরকম কিছু কখনোই দেখিনি। ’
পিসিবির নতুন ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্ব দিচ্ছেন নাজাম শেঠি। তবে রমিজ রাজার মতে, নাজাম শেঠির ক্রিকেটের প্রতি কোনো আগ্রহ নেই। তিনি বলেন, ‘নাজাম শেঠি জানেন না তিনি কয় মাস পিসিবিতে থাকবেন। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহই নেই। তিনি কেবল পিসিবিতে ক্ষমতা চান। নাজাম শেঠি পিসিবির হেডকোয়ার্টারে এমনভাবে আক্রমণ করেছিলেন যে, আমি আমার অফিস থেকে মালামাল পর্যন্ত নিতে পারিনি। এফআইএ (ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি)- এর রেইডের মতো পিসিবিতে হানা দিয়েছে তারা। ’
পিসিবির এই পালাবদল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ওপর চাপ বয়ে আনতে পারে বলে ধারণা রমিজ রাজার। পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘আমি কর্তৃত্বপূর্ণ অধিনায়কে বিশ্বাসী কিন্তু বাবর আজমকে তার অধিনায়কত্বে উন্নতি আনতে হবে। পিসিবির নতুন শ্রেণিবিন্যাস বাবরের উপর চাপ প্রয়োগ করবে। কারণ অধিনায়ককে এখন পিসিবির নতুন ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে হবে চলতি মৌসুমে। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ