ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সাকিব-মোস্তাফিজ-লিটনকে আইপিএল খেলতে শর্ত বেঁধে দিল বিসিবি
কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের খেলা থাকলে কেউই আইপিএল খেলতে পারবেন না
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে ধানমন্ডিতে এক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিসিবি সভাপতি বলেন, ‘যতবেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এরমধ্যে আইপিএল কৃর্তপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এসব ক্রিকেটারকে নিয়েছে। নাহলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।’
উল্লেখ্য, বিসিবি আইপিএলের নিলামের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের যে ক্রিকেটারই আইপিএল খেলুক না কেন, তারা ৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন। তারপর আর তাদের পাওয়া যাবে না। মার্চে জাতীয় দলের আয়ারল্যান্ডের সঙ্গে খেলা। আর এপ্রিলে আসবে ইংল্যান্ড। কাজেই তখন সাকিব, মোস্তাফিজ ও লিটন নিশ্চয়ই আইপিএলে অংশ নিতে পারবেন না।
আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা ডাক পাওয়ায় সন্তোষ প্রকাশ করে পাপন বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো। আমরা কিন্তু সবাইকে সব খেলায় পাই না। কিছু ক্রিকেটার আছে খুবই চোটপ্রবণ। এদের নিয়ে আমাদের চিন্তা করা উচিত। খেলতে যে যাবে, তারপর? একে তো এখানে আমরা খেলাতে পারি না। পেসার যেমন অনেককে খেলাতে পারছি না।
ভালো হবে, ভালো হয়ে ওখানে খেলবে। তারপর যদি চোটে পড়ে তাহলে তো জাতীয় দলে খেলতে পারবে না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ ওদের ওপর এমনিতে খেলার যে চাপ, জাতীয় দলের জন্য তারা অবদান রাখতে পারবে কি না, সেটাও দেখার বিষয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ