ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
যেভাবে একই সাথে মূল একাদশে খেলতে পারেন সাকিব-লিটন
তবে অকসনের দ্বিতীয় ডাকের পর আইপিএল ঘিরে দেশি দর্শকদের মধ্যে উন্মাদনা কিছুটা বৃদ্ধি পায়। দেশের দুই প্রাণ ভোমরা সাকিব আল হাসান এবং লিটন দাস কলকাতার দলে সুযোগ পান। দুজনকেই তাদের নিজ নিজ ভিক্তি মূল্যেই দলে নিয়েছেন কলকাতা। সাকিব এবং লিটনের ভিত্তিমূল্য ছিল যথাক্রমে দেড় কোটি এবং পঞ্চাশ লাখ। দুজনের অবস্থান অনুযায়ী পানির দরে তাদের পেয়েছে কলকাতা।
এখন মূল প্রশ্ন, স্কোয়াডে সুযোগ পেলেও একাদশে খেলতে পারবেন তো এই দুইজন? কলকাতার স্কোয়াডে বেশ কিছু বিদেশি তারকা থাকায় প্রশ্নটি অযৌক্তিক নয়। প্রতিটি দল সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার একাদশে খেলাতে পারবেন। কলকাতার স্কোয়াডে বিদেশি ক্রিকেটার রয়েছেন সাতজন। টিম সাউদি,আন্দ্রে রাসেল,সুনীল নারিন লকি ফার্গুসেন,ডেভিড ভিসা,সাকিব আল হাসান এবং লিটন দাসকে নিয়ে সাজানো হয়েছে কলকাতার স্কোয়াড। দলের কম্বিনেশনের উপর অনেকাংশেই নির্ভর করবে সাকিব-লিটনের খেলা।
রাসেল এবং নারিন নিজেদের সেরা সময়ে বেশ পেছনে ফেলে এসেছেন, তবে তাদের খেলায় এখনো যথেষ্ট ধার রয়েছে। আন্দ্রে রাসেল ব্যাটিং অলরাউন্ডার এবং সুনীল নারিন স্পিন বোলিং অলরাউন্ডার। অপরদিকে সাকিব দু ক্ষেত্রেই সমানভাবে পটু। এখন দলের চাহিদার উপর নির্ভর করবে সাকিবের খেলাটা। দল যদি আক্রমণাত্মক ব্যাটিং অলরাউন্ডার চায় সেক্ষেত্রে রাসেল হবে তাদের প্রথম পছন্দ। দল যদি এটাকিং ব্যাটিং করতে পারে পাশাপাশি বল হাতে কার্যকর এমন অলরাউন্ডার চায় তাহলে সুনীল নারায়নের দিকেই যাবে তারা।
তবে ম্যানেজমেন্টের চাহিদা যদি হয় একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার তাহলে সাকিবের চেয়ে সেরা বিকল্প আর কেও নেই। এছাড়া সাকিব এখন মোটামুটি আক্রমণাত্মক ব্যাটিং করতে পারদর্শী। ফলে অলরাউন্ডার সাকিবের দিকে কলকাতার টিম ম্যানেজমেন্টের ঝুঁকার সম্ভাবনা বেশি থাকবে।
বিদেশীদের মধ্যে ব্যাটিংয়ে যদি সবচেয়ে পারদর্শী কেও থাকে সেটি লিটন দাস। লিটনের সবচেয়ে বড় সুবিধা তিনি যে কোনো পজিশনে ব্যাট করতে পারেন। ম্যানেজমেন্ট লিটনকে ওপেনার হিসেবে খেলানোর পাশাপাশি টপ অর্ডার এবং মিল অর্ডারেও ব্যাটিং করাতে পারেন। ফলে মাল্টি ডাইমেনশনাল এই ক্রিকেটারের দিকে কলকাতার ঝুকার সম্ভাবনা ভালই থাকবে।
এছাড়া ভারতের বিপক্ষে বিশ্বকাপে লিটনের সেই মারকাটার ইনিংসটিও নিশ্চয়ই মাথায় থাকবে টিম ম্যানেজমেন্টের। সব মিলিয়ে সাকিব-লিটনের সুযোগ পাওয়া না পাওয়া অনেক যদি কিন্তু উপর নির্ভর করছে। তবে বিশ্লেষণীভাবে চিন্তা করা হলে দুজনেরই একাদশে খেলার সম্ভাবনা বেশ ভালো রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ