ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

টাকা ফেরত চাইলেন গেইল

২০২২ ডিসেম্বর ২৬ ১৫:০২:৩৩

টাকা ফেরত চাইলেন গেইল

আইপিএলের মিনি নিলামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ভিড়ে চড়া দামে বিক্রি হন ওয়েস্ট ইন্ডিজ সাবেক অধিনায়ক নিকোলাস পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরও ১৬ কোটি রুপিতে এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভেড়ায় লক্ষনৌ সুপার জায়ান্টস। যা অনেকে বিশ্বাস করতে পারছেন না।

সাবেক সতীর্থ এত টাকা পাওয়ায় চমকে গেছেন ক্রিস গেইল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। গেইল বলেছেন, ‘পুরান, আমি তোমাকে যে টাকাটা ধার দিয়েছিলাম, সেটা কি এবার ফেরত পেতে পারি?’ আর কথাটা পুরোটাই মজার ছলে বলেছেন ক্যারিবীয় সাবেক তারকা। এতে হাস্যরস তৈরি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ