ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পিসিবির প্রধান নির্বাচক হয়েই প্রথমে যে সিদ্ধান্ত নিলেন আফ্রিদি
গত কয়েক দিনের ব্যাবধানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় পরিবর্তন এসেছে। পিসিবি প্রধানের আসন থেকে ছিটকে গেছেন রমিজ রাজা, তার জায়গা নিয়েছেন নাজাম শেঠি। পিসিবি প্রধানের দায়িত্ব নিয়েই নির্বাচক কমিটিতে পরিবর্তন এনেছেন তিনি।
শহীদ আফ্রিদিকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছেন শেঠি। আর আফ্রিদির সঙ্গী হিসেবে দিয়েছেন সাবেক অলরাউন্ডার আবদুর রাজ্জাক ও মিডিয়াম পেসার রাও ইফতিখার আনজুমকে। নির্বচক প্যানেলও ইতোমধ্যেই কাজ শুরু করেছেন।
প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর আফ্রিদি প্রথম যে কাজটি করেছেন, সেটি নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের দলে পরিবর্তন। তবে পাকিস্তান দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি বাবর আজমের কাঁধেই অধিনায়কের দায়িত্ব আছে। আফ্রিদি বরং ঘোষণা দিয়েছেন, বাবরকে তারা ভালো অধিনায়ক বানাবেন!
আফ্রিদি বলেছেন, ‘এই নির্বাচক কমিটি বাবরকে সাহায্যই করবে। সে বিশ্বমানের ব্যাটার এবং আমরা তাকে একই রকমের ভালো একজন অধিনায়ক হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে চাই।’
এদিকে নিউজিল্যান্ড সিরিজের দলে পরিবর্তন প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘আমরা বেঞ্চের শক্তি বাড়ানোর চেষ্টা করছি। অনেক সিনিয়র খেলোয়াড়ই লম্বা সময় ধরে দলের বাইরে আছে। আমরা খেলোয়াড়দের পরিশ্রম ও চাপ বিষয়টি ভালোভাবে সামলানোর চেষ্টা করব। বাবর নিজেও এটা আগে অনেকবার বলেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ