ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিসিবিতে বড় পরিবরতনের আভাস
কাউকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ টিম , এইচপি কিংবা একাডেমির কোচ করা হবে কিনা? তাও পরিষ্কার করেননি জালাল ইউনুস। তবে তিনি বলেন, ‘আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক। আমরা চেষ্টা করছি।’
আজ রোববার ঢাকা টেস্ট শেষে জালাল আরও বলেন, ‘বিসিবি এমন কাউকে দায়িত্ব দিতে আগ্রহী, যিনি বা যার দলের ওপর এবং ক্রিকেটারদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।’
তিনি বলেন, ‘আমরা একটা শক্তিশালী দল চাই। কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে, হাইলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে খেলছি খেলার মতো, নিচের সারির দলের সাথে জিতে খুশি হচ্ছি, এমন না। আজ যেমন ভারতের সাথে, খুব ক্লোজ ম্যাচ ছিল। তাই আমাদের এমন কোচ দরকার, টিমের ওপর ইমপ্যাক্ট থাকে, টিমের মধ্যে তার প্রভাব থাকবে।’
এদিকে ভেতরের খবর, জেমি সিডন্সকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ দল ও হাই পারফরম্যান্সে নিয়ে যাওয়া হতে পারে। আবার এমন খবরও আছে, জেমি এবার আর কাজটা উপভোগ করছেন না। তিনিও নিজেও চলে যেতে পারেন। মানে শুধু জাতীয় দল নয়, বাংলাদেশেই কাজ নাও করতে পারেন।
ভারতের বিপক্ষে টেস্ট জেতা অনেক কঠিন, বিষয়টি মনে করিয়ে দিয়ে বিসিবির এ সিনিয়র পরিচালক আরও বলেন, ‘ভারতকে টেস্টে হারানো খুব কঠিন। তবে বাংলাদেশ প্রাণপন লড়াই করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। ভারতীয়রা এ কন্ডিশন খুব ভালো জানে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে তুলনা করলে ভারত আরও কঠিন। তবে কাছে এসে গিয়েছিলাম। এমনকি চট্টগ্রামেও, আরও কিছু রান যদি থাকত, জিতেও যেতে পারতাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ