ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
এবার টেস্ট নিয়ে সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ মৌসুম। একটি জয় ও একটি ড্রয়ের সঙ্গে ভারতের সঙ্গে লড়াই করাটাকেই অর্জন হিসেবে দেখছে বাংলাদেশ। গতকাল আলাদা কোচের ভাবনা নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের একজন কোচ দরকার, যে টেস্ট ক্রিকেটের জন্য ভালো।
ওয়ানডেতে আমরা ভালোই করছি। সেটার দিকেও নজর রাখা দরকার, কারণ, বিশ্বকাপ খুবই কাছে, ২০২৩ সালে। পাশাপাশি আমরা চাই টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন, তারা যেন ইমপ্যাক্ট রাখতে পারেন।’ টি-টোয়েন্টিতে শ্রীরামের অন্তর্ভুক্তিতে ইমপ্যাক্ট, ইনট্যান্টসহ নানা বিষয়ে কাজের কথা বলেছিল বিসিবি। এবার টেস্টেও সেরকম কিছু চায় তারা।
জালাল ইউনুস বলেছেন, ‘কোচের যাতে দলের ওপর ইমপ্যাক্ট থাকে, দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। আমাদের এ ধরনের কোচ দরকার। আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন।’
সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের উন্নতি দেখা মিলেছে। তবে লড়াইয়ের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বিসিবির এ পরিচালক। তার মতে, ‘আমরা অবশ্যই চাইব একটা শক্তিশালী দল। মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে, আমরা টেস্ট খেলছি স্রেফ খেলার জন্য। নিচের র্যাঙ্কের দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি, আনন্দ করছি, এমন নয়। আজ (গতকাল) যেমন ভারতের সঙ্গে, ইট ওয়াজ ভেরি ক্লোজ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ