ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আউট হাওয়ার পরে কোহলিকে যা বলেছিলেন সাকিব
বাংলাদেশের লিটন দাস আর ভারতের মোহাম্মদ সিরাজ দুজনই দিনশেষে ওই বিষয়ে কিছু জানাতে পারেননি। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাদের জিজ্ঞেস করা হলে দুজনারই উত্তর ছিল- জানি না।
সিরাজ বলেন, আমি ‘আইস বাথ’ নিচ্ছিলাম। আর লিটনের উত্তর ছিল, আমি বলতে পারবো না আসলে কী ঘটেছিল।
তবে প্রেস বক্স থেকে পরিষ্কার দেখা গেছে, আউট হয়ে সাজঘরের দিকে কয়েক কদম এগিয়ে গিয়েও হঠাৎ থমকে দাঁড়ান কোহলি। এবং চোখে মুখে উত্তেজক অভিব্যক্তি এনে বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে কী যেন বলতে থাকেন!
বাংলাদেশের ক্রিকেটাররা তখন মিরাজকে সাথে নিয়ে উইকেট শিকারের উদযাপনে বিভোর। কোহলি কাকে উদ্দেশ্য করে কী বলছিলেন, সেটাও বোঝা যায়নি।
তবে দেখা গেছে, টাইগার অধিনায়ক সাকিব ছুটে গিয়ে কোহলিকে ঠাণ্ডা করার চেষ্টা করেন। তাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠান সাজঘরের দিকে।
সাকিব কী বলে বিরাটকে নিবৃত্ত করেছিলেন? আজ রোববার টেস্ট ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে এসে সে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
সাকিবও পরিষ্কার করে বলতে পারলেন না, আসলে কেউ কিছু বলেছিলেন কিনা। টাইগার অধিনায়ক বলেন, ‘হয়তো ওকে (কোহলি) কেউ কিছু বলেছিল। তার কাছে ওটাই আমি শুনতে গিয়েছিলাম। জিজ্ঞেস করলাম। কিন্তু কেউ বলেনি যে, কে কী বলেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ