ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ম্যাচ শেষ যে ক্রিকেটারের প্রশংশা করলেন সাকিব
পেয়েছেন। সবমিলিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রথম দুই ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। সাদা পোশাকের ক্রিকেটে তার এমন সাফল্যের বড় কারণ ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে খেলার অভিজ্ঞতা, এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।
ভারতের বিপক্ষে অভিষেকের আগে লম্বা সময় ধরে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন জাকির। ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই ওপেনারের। এরপর জাতীয় দলে অভিষেকের আগ পর্যন্ত খেলেছেন ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ। যেখানে প্রায় ৪১ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৪ হাজার ৩১৩ রান। ১৫ হাফ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে আছে ১৪ সেঞ্চুরি। তার এমন কনভার্সন রেটই বড় ইনিংস খেলার সামর্থ্যের প্রামণ দেয়।
বাংলাদেশের জার্সিতেও শুরুটা দুর্দান্ত করেছেন জাকির। ভারতের বিপক্ষে দুই ম্যাচেই রান পেয়েছেন তিনি। ২ টেস্টে প্রায় ৪৬ গড়ে ১৮৬ রান করেছেন এই ওপেনার। সাদা পোশাকের অভিষেক সিরিজটা তিনি রাঙিয়েছেন সমান একটি করে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরিতে।
জাকিরের পারফরম্যান্স প্রসঙ্গে সাকিব বলেন, 'জাকিরের জন্য একটা সুবিধা হচ্ছে, ও কিন্তু নতুন ক্রিকেটার নয়। অনেক অভিজ্ঞ ক্রিকেটার। ৭০টি ম্যাচ খেলেছে। খেলার মধ্যে ওই ব্যাপারটি দেখা যায়। যখন ১৯-২০ বছরের একটি ছেলে খেলবে, তার খেলার যে ধরন, একটা ৩০ বছরের ছেলে, জাতীয় দলের আশপাশ দিয়ে ছিল সবসময়, ৬০-৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আসা ক্রিকেটার, তার টেম্পারমেন্ট দেখলেই পার্থক্য বুঝতে পারবেন।'
গত এক যুগে তামিম ইকবাল ছাড়া আর কোনো ওপেনার লম্বা সময় ধরে জায়গা ধরে রাখতে পারেননি। সাদা পোশাকের ক্রিকেটে তামিমের একজন সঙ্গীর অভাব আরও বেশি বোধ করে বাংলাদেশ। বেশ কয়েকজনকে দিয়ে চেষ্টা করলেও সেখানে সফল হতে পারেননি কেউই। এবার জাকিরের সামনে সুযোগ থাকছে লম্বা সময়ের জন্য দলে জায়গা করে নেয়ার। সাকিবের মতে, জাকিরের সেই সামর্থ্য আছে।
বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, 'আমি যেটা চাচ্ছি, এরকম ক্রিকেটাররা যদি আসে, যে ৫-৬-১০ বছর সার্ভিস দেবে বাংলাদেশকে। তাদের ভালো সার্ভিস দেয়ার সম্ভাবনাও বেশি। জয় কিন্তু প্রক্রিয়ার বাইরে নয়। অবশ্যই প্রক্রিয়া আছে। যখন কেউ ‘এ’ দলে রান পাওয়া শুরু করবে, তার জন্য সুযোগ আসবে। আমি চাই তারা যেন ভালোভাবে নিতে পারে সুযোগটা, যেন তাদের ক্যারিয়ারও এরকম হয় যে ১০-১২-১৫ বছর খেলবে বাংলাদেশ দলে, ১০০ টেস্ট খেলবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ