ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সিরিজ হারের পর কোহেলির সাথে মিরাজ ও তাইজুলের বাগবিতর্কের বিষয়ে যা বললেন সাকিব
দ্বিতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩১৪ রানে। প্রথম ইনিংসের নিরিখে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তোলে।
তৃতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে ২৩১ রানে। জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা ভারত তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে।
জয়ের জন্য শেষ ২ দিনে ভারতের দরকার ছিল মাত্র ১০০ রান। যদিও হাতে ছিল ৬টি উইকেট।২৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৫৪ রান।২৪.৪ ওভারে শাকিব আল হাসানের বলে ১৩ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন জয়দেব উনাদকাট।
ভারত শেষ ইনিংসে ৫৬ রানের মাথায় ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। ২৭.৬ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ৯ রান করে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ঋষভ পন্ত।
ভারত ৭১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। ২৯.৩ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ৩৪ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল।
ভারত ৭৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১২৫ রান। ৪৭তম ওভারে মেদেহি হাসান মিরাজের বলে ১টি ছক্কা ও ২টি চার মেরে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রবিচন্দ্রন অশ্বিন।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন: আমাদের সবাই মুটামুটি অবদান রেখেছেন। আমরা সবসময় জানতাম মিরপুরে আমাদের সুযোগ আছে। এটা খুব ভালো এবং উত্তেজনাপূর্ণ টেস্ট ক্রিকেট ম্যাচ হয়েছে আর সেটাই দর্শকরা দেখতে ভালোবাসে। দুই দলই সত্যিই ভালো ছিল।
কৃতিত্ব শ্রেয়াস এবং অশ্বিনকে যায়, তারা চাপটা ভালোভাবে শুষে নেয় এবং একটি ভালো পার্টনারশিপ গড়ে তোলে। আমাদের খেলার জন্য হাতে ৭০ রান ছিল, শুধু একটি উইকেট দরকার ছিল। আমরা বেশ কিছু যদি ভাবতে পারি তবে আমরা যেভাবে লড়াই করেছি তাতে আমি গর্বিত।
এটা (অলরাউন্ড দক্ষতা) আমার কাজ, দুর্ভাগ্যবশত শেষ ম্যাচে বেশি বল করতে পারিনি। এই বছর আমাদের মুহূর্ত ছিল কিন্তু আশা করি, আগামী বছর বাংলাদেশের জন্য অনেক ভালো হবে।
কোহেলির সাথে মিরাজ এবং তাইজুলের বাকবিতন্ডার বিষয়ে প্রশ্ন করলে সাকিব বলেন খেলার মধ্যে অনেক অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে । দিন শেষে আমরা সবাই এক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ