ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

মিরাজের বলে আউট হয়ে যে কারণে ক্ষেপে গিয়েছিলেন কোহলি

২০২২ ডিসেম্বর ২৫ ১০:৫৯:০০

মিরাজের বলে আউট হয়ে যে কারণে ক্ষেপে গিয়েছিলেন কোহলি

মাত্র ১ রান করে আউট হয়ে গেছেন বিরাট কোহলি। আউট হওয়ার পর তাকে রাগারাগি করতেও দেখা গেছে। দিনের খেলা শেষ হতে তখন তিন ওভারের মতো বাকি। তখনই দারুণ এক ডেলিভারিতে কোহলিকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

অফ স্পিনারর বল পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন কোহলি। ব্যাটের কানায় লেগে নিচু ক্যাচ যায় শর্ট লেগে। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচে নেন ব্যাট হাতে ব্যর্থ মুমিনুল হক। ২২ বলে ১ রান করে ফিরেন কোহলি।

ভারতের এই মহাতারকাকে আউট করার পর হয়তো কেউ স্লেজিং করেছিল। এতেই তিনি বেজায় চটে যান। আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করতে থাকেন।

পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এসে কোহলিকে শান্ত করেন। পরে তাইজুলকে কিছু বলতে দেখা যায় সাকিবকে। রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন কিং কোহলি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ