ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান ক্রিকেট বোর্ডে নতুন করে বড় দায়িত্ব পেলেন শহীদ আফ্রিদি
ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরের জন্য দল নির্বাচনের কাজ করবেন তিনি। তিন সদস্যের নির্বাচক প্যানেলে আফ্রিদির সঙ্গে থাকছেন দুই সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনজুম।
১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আফ্রিদি পরিচিত ছিলেন ‘বুম বুম আফ্রিদি’ নামে। সেটা তাঁর আক্রমণাত্মক ক্রিকেটের কারণে। নিজের দ্বিতীয় ওয়ানডেতেই সেঞ্চুরি করেছিলেন ৩৬ বলে। দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড ছিল এটি। অতি আক্রমণাত্মক ছিলেন বলে ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব ছিল এই অলরাউন্ডারের।
সে কারণে দল থেকে বাদও পড়েছেন বারবার। আবার তাঁর ওই সাহসী ক্রিকেটই পাকিস্তানকে জয়ের পথে নিয়ে গেছে বেশ কয়েকটি ম্যাচে। মাঠে সাহসী ক্রিকেট খেলা আফ্রিদিকে আরও একবার সাহসিকতার পরিচয় দিতেই প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নাজাম শেঠি।
Thankful to PM Shehbaz Sharif for nominating me - Shahid Afridi ????
Read More: https://t.co/kCULUfJKZg#Cricket #ShahidAfridi pic.twitter.com/YjwyG404Jg
— Cricket Pakistan (@cricketpakcompk) December 23, 2022
আফ্রিদিকে প্রধান নির্বাচক করার ব্যাখ্যায় নাজাম শেঠি বলেছেন, ‘আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার, পুরো ক্যারিয়ারে সাহসী ক্রিকেট খেলেছে। তার ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, সব সংস্করণে সফলতার সঙ্গে খেলেছে। সবচেয়ে বড় কথা, সেসব সময় তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সমর্থন করেছে। তাই আমরা সবাই মনে করেছি, আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করতে আফ্রিদির চেয়ে এই দায়িত্ব পালনের ভালো কেউ নেই।’
নতুন নির্বাচক প্যানেল নিয়ে নাজাম শেঠি বলেন, ‘অন্তর্বর্তীকালীন নতুন নির্বাচক প্যানেলকে স্বাগত জানাই। নির্বাচক হিসেবে তারা সাহসী সিদ্ধান্ত নেবে এবং তা আমাদের শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতামূলক একটি দল গড়তে সহায়তা করবে, তা আমি নিশ্চিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ